| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলে গেলেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৫ ইং | ১১:৪২:১৪:পূর্বাহ্ন  |  ১৬৭৯৫৭৮ বার পঠিত
চলে গেলেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক :
টিভি ধারাবাহিক ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’-এর স্মরণীয় চরিত্র জেনিফার মার্লো হিসেবে খ্যাত অভিনেত্রী লনি অ্যান্ডারসন আর নেই।রবিবার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। ৮০তম জন্মদিনের মাত্র দুইদিন আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। 

এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘তার চলে যাওয়ার খবরে আমরা গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন।’

তাকে হারিয়ে শোকাচ্ছন্ন অভিনেত্রীর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে তা। লনি জনপ্রিয়তা অর্জন করেন কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাতি’-এ রিসেপশনিস্ট জেনিফার মার্লোর ভূমিকায় অভিনয় করে। ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়।

রিসেপশনিস্টের চরিত্রটি শুধু জনপ্রিয়তাই এনে দেয়নি লনিকে। ঝুলি ভরিয়েছে পুরস্কারেও। দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন এনে দিয়েছে চরিত্রটি তাকে। ব্লন্ড চুল, হাই-হিল পরা সেই জেনিফার শুধু সৌন্দর্যেই নয়, তার বুদ্ধিমত্তা ও দক্ষতার মাধ্যমেও মন জয় করেছিলেন দর্শকদের। ব্যর্থ ও বিশৃঙ্খল এক অফিসে তিনিই ছিলেন কার্যকারিতা ও ভারসাম্যের প্রতীক।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪