| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা শুরু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ০৬:৩৬:১৬:পূর্বাহ্ন  |  ১৪৩৮০৬০ বার পঠিত
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা শুরু
ছবির ক্যাপশন: ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় সাইমুমের পরিবেশনা।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা ১২টা ১০ মিনিটে এ অনুষ্ঠার শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পরিবেশনা করেছে সাইমুম শিল্পগোষ্ঠী।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।

সারাদিনের আয়োজন নিয়ে সূচি প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে দিনভর যত আয়োজন তা তুলে ধরা হয়েছে।

সূচি অনুসারে, ১১টা ২০ মিনিটে ইসলামী শিল্পীগোষ্ঠী সাইমুমের পরিবেশনা রয়েছে। ১১টা ৪০ মিনিটে থাকবে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য দিবেন নাহিদ ইসলাম। সাড়ে ১২টায় সংগীত পরিবেশনা করবেন তাশফি।

দুপুরে নামাজের রিরতির পর চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড পারফর্ম করবেন। এরপর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন করা হবে।

এরপর আবার কনসার্ট শুরু হবে। সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ পারফর্ম করবে তখন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমির গান, বিকেল ৩টা ৩০ মিনিটে সোলস এবং ৪টায় ওয়ারফেজের পরিবেশনা থাকবে।

বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতি রয়েছে। এরপর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে বেসিক গিটার লারনিং স্কুলের পরিবেশনা রয়েছে। ৫টা ৫০ মিনিটে এফ মাইনর ও ৬টা ১৫ মিনিটে পারশা মঞ্চ মাতাবে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের আজান ও নামাজের বিরতি দেওয়া হবে।

এরপর সন্ধ্যা ৭টায় এলিটা করিম সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত স্পেশাল ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’ পরিবেশিত হবে। এরপর ড্রোন শো’র অনুষ্ঠিত হবে। তারপর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এছাড়াও আরও থাকবে নানা আয়োজন।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪