| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে মেডিকেল বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ০৮:৪১:৪১:পূর্বাহ্ন  |  ১৬৭২৩১৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রে মেডিকেল বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার চিনলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের সময় একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা চারজনই নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর এবিসি নিউজের।

নাভাজো পুলিশ ডিপার্টমেন্ট জানায়, প্লেনটি কাছের একটি হাসপাতাল থেকে রোগী নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে অবতরণের সময়ই দুর্ঘটনাটি ঘটে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমানটি একটি 'বিচক্রাফ্ট ৩০০' মডেলের ডুয়াল-প্রোপেলার বিমান ছিল। প্লেনটি সিএসআই এভিয়েশেন নামক একটি সংস্থার মালিকানাধীন। এর প্রধান কার্যালয় আলবুকার্ক, নিউ মেক্সিকোতে অবস্থিত।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪