| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিল্পীদের আমেরিকার ৭ মাস বাধ্যতামূলক হয়ে গেছে : জয়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ০৯:৫৫:৫০:পূর্বাহ্ন  |  ১৬৪৫৯০৭ বার পঠিত
শিল্পীদের আমেরিকার ৭ মাস বাধ্যতামূলক হয়ে গেছে : জয়
ছবির ক্যাপশন: শিল্পীদের আমেরিকার ৭ মাস বাধ্যতামূলক হয়ে গেছে : জয়

রিপোর্টার্স২৪ ডেস্ক :

এক টানা শুটিং শেষ করে গেল বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। বেশ লম্বা সময় অবসর যাপন করে প্রায় ৭ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন নাটকের এই বড় ছেলে।

আজ ৫ আগস্ট, মঙ্গলবার সকালের একটি ফ্লাইটে দেশে ফিরেন অপূর্ব। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার বিষয়ে মন্তব্য করলেন আরেক অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

বললেন, সব শিল্পীদের জীবন কালে আমেরিকার এই সাত মাস যেন বাধ্যতামূলক হয়ে গেছে। অবশ্য এর কারণ উল্লেখ করলেন না। শুধু জানালেন এটার প্রয়োজন আছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে অপূর্বকে স্বাগত জানিয়ে লেখা এক পোস্টে জয় বলেন, ওয়েলকাম ব্যাক মাই ব্রাদার।

এরপরই শিল্পীদের বিদেশে থাকা বা যাওয়া প্রসঙ্গে জয় বলেন, সব শিল্পীদের জীবন কালে আমেরিকার এই সাত মাস যেন বাধ্যতামূলক হয়ে গেছে। এবং এর প্রয়োজনও আছে।

শিল্পীরা অভিনয়ের জন্য দেশকে পছন্দ করেন- এমন অভিমত জয়ের। এ প্রসঙ্গে আলোচিত অভিনেতা জয় বলেন, এবার দেশে নতুন উদ্যমে অপূর্ব ম্যাজিক চলতে থাকুক। পৃথিবীর সব পেশার মানুষের জন্য বিদেশ স্বর্গ। কিন্তু অভিনেতার জন্য তার দেশ তার সংস্কৃতি তার গল্প তার লোকেশন শতভাগ দেশীয় ছাড়া সে আরাম পায় না।



রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪