| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা লাম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ১৩:৫২:০৭:অপরাহ্ন  |  ১৬৮৫৮৪৯ বার পঠিত
ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা লাম
ছবির ক্যাপশন: অভিনেত্রী লামিমা লাম ওমরাহ পালন করেছেন। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ওমরাহ পালন করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা লাম। কিছুদিন আগেই ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

বুধবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কার সামনে হিজাব পরিহিত একটি ছবি পোস্ট করেছেন তিনি।

সেই ক্যাপশনে লামিমা লাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার প্রথম ওমরাহ সম্পন্ন।’

 লামিমার সেই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে। সেখানে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমি। তিনি লেখেন, ‘মাশা আল্লাহ’।

 পাঁচ বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তৃতীয় মৌসুম দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন লামিমা লাম। এরপর ‘অসময়’, ‘টাকার মেশিন’ ও ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান। এখন তাকে দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তিতে। এছাড়া ছোট পর্দার এই অভিনেত্রী মডেলিং ও বিজ্ঞাপনেও কাজ করেছেন। 


রিপোর্টার্স ২৪/এমবি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪