| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ১৯:৪৮:৪৭:অপরাহ্ন  |  ১৬৪৮২৩২ বার পঠিত
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
ছবির ক্যাপশন: ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

রিপোর্টার্স২৪ ডেস্ক : সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন। খবর, আলজাজিরার।

বুধবার (৬ আগস্ট) ঘানার রাষ্ট্রপতি জন মাহামার চিফ অফ স্টাফ জুলিয়াস দেবরাহ এই খবর নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন- দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ, পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও প্রাক্তন কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা ও রাষ্ট্রপতি মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘানার বিমান বাহিনীর তথ্যানুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আক্রার উত্তর-পশ্চিমে ওবুয়াসির উদ্দেশে রওনা হওয়ার পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

উল্লেখ্য, রাষ্ট্রপতি জন মাহামা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি একদিনের জন্য তার সমস্ত সরকারি কার্যক্রম স্থগিত করেছেন ও পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪