| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর: বিনা ডেটায় চলবে নুসুক অ্যাপ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৫ ইং | ০৭:৩৫:২৮:পূর্বাহ্ন  |  ১৬৬৬৯৭১ বার পঠিত
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর: বিনা ডেটায় চলবে নুসুক অ্যাপ
ছবির ক্যাপশন: হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর: বিনা ডেটায় চলবে নুসুক অ্যাপ

রিপোর্টার্স২৪ ডেস্ক:

হজ ও ওমরাহযাত্রীদের ভ্রমণ সহজ করতে এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় নুসুক অ্যাপ বিনা ইন্টারনেট ডেটায় ব্যবহারের সুবিধা চালু করেছে। অর্থাৎ, বিনামূল্যে এখন এই অ্যাপটি চালানো যাবে। 

বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এসটিসি, মোবাইলি ও জেইন টেলিকম কোম্পানির সহযোগিতায় এই সেবা চালু করা হয়েছে। এখন থেকে সৌদি নাগরিক, প্রবাসী ও আগত দর্শনার্থীরা সক্রিয় ইন্টারনেট সংযোগ বা ডেটা প্যাকেজ ছাড়াই অ্যাপের সব সেবা নিতে পারবেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র ড. ঘাসান আল নুয়াইমি বলেন, এই উদ্যোগের মাধ্যমে নুসুক অ্যাপের সব সেবা যেমন অনুমতিপত্র ইস্যু, বুকিং ইত্যাদি নির্বিঘ্নে ব্যবহার করা যাবে। এটি হজ ও ওমরাহযাত্রীদের যাত্রা ও ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করার কৌশলের অংশ।

এ উদ্যোগের আওতায় বিনা ডেটা খরচে আল রাওদাহ আল শরীফাহ দর্শনের অনুমতিপত্র ইস্যু, হারামাইন হাই-স্পিড রেলওয়ের টিকিট বুকিং, নুসুক ম্যাপ ব্যবহার, জিজ্ঞাসা বা অভিযোগ জমা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নুসুক এআই সহায়ক ব্যবহার করা যাবে।

নুসুকের প্রধান নির্বাহী আহমেদ আল মাইমান বলেন,এ সহযোগিতা ডিজিটাল রূপান্তরে বড় অগ্রগতি আনবে, যাত্রীদের ভ্রমণ আরও সহজ করবে, ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করবে, পথ হারানো যাত্রী কমাবে এবং অনুমতিপত্র যাচাই দ্রুত করবে।মন্ত্রণালয় জানিয়েছে, এ উদ্যোগ হজ ও ওমরাহ সেবায় সর্বজনীন ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলার অংশ। সূত্র: গালফ নিউজ 



রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪