| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটক কম করো পিও,তিশার উদ্দেশে বললেন শাওন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৫ ইং | ০৮:১৩:২৭:পূর্বাহ্ন  |  ১৬৪২৩০৫ বার পঠিত
নাটক কম করো পিও,তিশার উদ্দেশে বললেন শাওন
ছবির ক্যাপশন: নাটক কম করো পিও,তিশার উদ্দেশে বললেন শাওন

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সরব তিনি। প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলেন। শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি, শাওনকে প্রায়ই লিখতে দেখা যায় ফেসবুকে। এবার মুজিব সিনেমায় শেখ ফজিলাতুননেসা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করে পোস্ট করলেন শাওন।

রবিবার (১০ আগস্ট) তিশার একটি ভিডিও শেয়ার করে শাওন লিখেছেন, এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে এক ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকত। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।

তিশা প্রসঙ্গে শাওন আরো লেখেন,১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনো প্রায়ই কমন প্ল্যাটফরমে এই মিশুক মেয়েটার সঙ্গে দেখা হতো। আমার পরিচালনায় একলা পাখী ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনু মামা ইনু মামা ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে।

মুজিব- একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করেছেন তিশা। তবে সেই সিনেমাটি এখনো দেখা হয়নি জানিয়ে শাওন আরো লেখেন, ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছাও নেই। বাস্তবজীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।

সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে শাওন লেখেন, নাটক কম করো পিও।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪