| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুঞ্জনের জবাব যেন ভাইরাল ভিডিও! একফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ০৭:০৯:০৩:পূর্বাহ্ন  |  ১৬২৪৫৩৪ বার পঠিত
গুঞ্জনের জবাব যেন ভাইরাল ভিডিও! একফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য
ছবির ক্যাপশন: গুঞ্জনের জবাব যেন ভাইরাল ভিডিও! একফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য

রিপোর্টার্স২৪ ডেস্ক :

আবারও আলোচনায় বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। ফের ভাইরাল এই জুটির ভিডিও! গত কয়েক বছর ধরেই ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির বিয়ে বিচ্ছেদের খবর সামনে আসছে। শাশুড়ি-ননদের সঙ্গে বনিবনা হচ্ছে না, দীর্ঘদিন মায়ের বাড়িতে গিয়ে থাকছেন অ্যাশ সুন্দরী, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের প্রেমের গুঞ্জন, ঐশ্বরিয়ার নাম থেকে আন্তর্জাতিক ইভেন্ট বচ্চন শব্দ বাদ পড়ে যাওয়া, আম্বানিপুত্রের হেভিওয়েট বিয়েতে ঐশ্বরিয়া ও তার কন্যার আলাদা উপস্থিত হওয়া- এমন নানা ইস্যুতেই বার বার উঠে এসেছে এই তারকা জুটির বিয়ে বিচ্ছেদের প্রসঙ্গ।

তবে প্রতিবারই সেই গুঞ্জন ভুল প্রমাণিত হয়েছে। এবার যখন নেটিজেনরা ধরেই নিয়েছে যে এই দম্পতি সত্যিই বিচ্ছেদের পথে আগাচ্ছেন, তখনই এক ভিডিও সবার ভাবনা মিথ্যায় বদলে দিয়েছে।

গতকালই বেশ হাসিখুশি মুখে অভিষেক ও ঐশ্বরিয়াকে পাপারাজ্জিদের ক্যামেরার ধরা পড়তে দেখা গেছে। সঙ্গে ছিল তাদের একমাত্র কন্যা আরাধ্যও। মুম্বাইয়ের পাপারাজ্জিদের একাংশ এয়ারপোর্টেই পড়ে থাকেন। কোন তারকা কোথায় যাচ্ছেন? কার সঙ্গে যাচ্ছেন? কী পোশাক পরে যাচ্ছেন? এসবই মুহূর্তের মধ্যে তারা পৌঁছে দেয় নেটিজেনদের কাছে।

গতকালও তারা এয়ারপোর্ট থেকে একফ্রেমে বন্দী করেন অভিষক-ঐশ্বরিয়া জুটিকে। অভিষেককে ব্রাউন জ্যাকেট আর মা-মেয়েকে কালো পোশাকে দেখা গেছে এদিন। তারা পারিবারিক ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন। ভিডিওতে শুধু দেখা গেছে এই পরিবার এয়ারপোর্ট থেকে বের হয়ে এক গাড়িতে চেপে বসেছেন।

তাদের দেখে একদম মনে হয়নি যে মধ্যকার সম্পর্কে কোন তিক্ততা আছে। অভিষেক স্ত্রীর জন্য অপেক্ষা করেন, গাড়ির দরজা খুলে দেন। ফলে এই ভিডিওই অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনে একদম পানি ঢেলে দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪