| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একাধিকবার আত্মহত্যার কথা ভেবেছিলেন প্রিয়াঙ্কা!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১৪:৩৩:৫৬:অপরাহ্ন  |  ১৬২৭৭৩৯ বার পঠিত
একাধিকবার আত্মহত্যার কথা ভেবেছিলেন প্রিয়াঙ্কা!
ছবির ক্যাপশন: ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

কখনও গায়ের রং নিয়ে কটাক্ষ, ক্যারিয়ারের শুরুতে অবহেলার শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। বলিউড হোক বা হলিউড- এই অভিনেত্রীকে বারবার প্রমাণ করতে হয়েছে নিজের যোগ্যতা। বর্তমানে ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকা তিনি।


প্রিয়াঙ্কার অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মাধ্যমে। সেখান থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করা এবং ধীরে ধীরে প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না!‍ এরপর বলিউডের সীমানা পেরিয়ে হলিউডেও নিজের একটি শক্ত জায়গা তৈরি করেছেন। সেখানেও নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন।  


প্রিয়াঙ্কার এই জায়গায় পৌঁছানোর যাত্রাপথে এসেছে বহু চ্যালেঞ্জ। বয়ঃসন্ধি পর্যায়ে তিনি এতটা মানসিক চাপে ছিলেন, মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যার কথা ভেবেছিলেন। এই হৃদয়বিদারক তথ্য প্রকাশ করেছেন তার প্রাক্তন ম্যানেজার। তবু, সব বাধা পেরিয়ে প্রিয়াঙ্কা আজ এক অনুপ্রেরণা- যার গল্প শুধু সাফল্যের নয়, সাহস, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি।


অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে কয়েক বছর আগে দাবি করেন তার প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছিলেন, ‘আজ যিনি এতটা শক্তিশালী, সেই প্রিয়াঙ্কা অতীতে ২-৩ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আমি কোনও ভাবে তাকে থামিয়েছিলাম।’


প্রকাশ আরও জানিয়েছিলেন, প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। তার দাবি, ‘প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর প্রিয়াঙ্কা প্রায় রাতেই আমাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করতেন।’


ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্রে অভিষেকের সময়ে অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা। পরে তাদের বিচ্ছেদ হয়। প্রকাশ জানিয়েছিলেন, ‘ওদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একবার ঝগড়ার পর প্রিয়াঙ্কা গাড়ি চালিয়ে মুম্বাইয়ের ভাসাই এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন।’


এই প্রসঙ্গে অভিনেত্রী সরাসরি কিছু বলেননি, তবে প্রকাশের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিলেন তার বাবা অশোক চোপড়া। মামলার ফলে প্রকাশকে কয়েক রাত জেলে কাটাতে হয়। পরে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘যে ব্যক্তি আমাকে হয়রানি করার কারণে জেলে গিয়েছেন, তার কথায় কীভাবে বিশ্বাস করা যায়?’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪