| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহজাবীন নাকি মেহজাবী?

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১৫:৩৩:১৯:অপরাহ্ন  |  ১৬২৬১৫০ বার পঠিত
মেহজাবীন নাকি মেহজাবী?
ছবির ক্যাপশন: মেহজাবীন চৌধুরী

স্টাফ রিপোর্টার:

দেশীয় শোবিজে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। কিন্তু জানেন কি, জনপ্রিয় এই অভিনেত্রীর নাম স্পষ্টত ‘মেহজাবীন’ নয়! এছাড়াও পরিবারেও তাকে ‘মেহজাবীন’ বলে  ডাকা হয় না।


সম্প্রতি পডকাস্টে তিনি জানান, যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডাকেন, আসলে তার নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’-যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না।


এরপর মেহজাবীন চৌধুরী বলেন, শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।’


তবে তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না। বরং তারা তাকে ‘জেনিফার’ নামেই ডাকেন বলে জানান মেহজাবীন। এছাড়া বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম ‘জেনি’, আর ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ নামে ডাকেন।


মেহজাবীনকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছর, শঙ্খ দাশগুপ্তর সিনেমা ‘প্রিয় মালতী’তে। তার অভিনীত আরেকটি সিনেমা ‘সাবা’ আছে মুক্তির অপেক্ষায়। চলতি বছরই দেশের হলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।  


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪