| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হোটেল রুমে অডিশনে ভয়াবহ অভিজ্ঞতা, মুখ খুললেন অভিনেত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ০৮:৩৪:৫৯:পূর্বাহ্ন  |  ১৬৫৭১৬৮ বার পঠিত
হোটেল রুমে অডিশনে ভয়াবহ অভিজ্ঞতা, মুখ খুললেন অভিনেত্রী
ছবির ক্যাপশন: হোটেল রুমে অডিশনে ভয়াবহ অভিজ্ঞতা, মুখ খুললেন অভিনেত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক:

হিন্দি টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ জেসমিন ভাসিন। তার সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। বহু বছর পর অভিনেত্রী মুখ খুলেছেন এই বিষয়ে। তার অভিযোগ, কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল তাকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে। একটি অভিনয়ের জন্য কথা বলতে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে দেখেন, হোটেলের লবিতে অনেক মেয়ে অডিশনের জন্য অপেক্ষা করছে। জেসমিনও তাদের সঙ্গে বসে পড়েন।

জেসমিন বলেন, পরিচালকের কোনোভাবেই অভিনয় পছন্দ হচ্ছিল না। দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুম বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন। তবে আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই। সেদিনই সিদ্ধান্ত নিই, আর কোনোদিন কোনো হোটেলের রুমে অডিশন দিতে যাব না।

অডিশন দিতে গিয়ে মদ্যপ পরিচালককে দেখে ঘাবড়ে যান জেসমিন। তিনি অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করে দেখানোর জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। বারবার অনুরোধের পরও পরিচালক জেসমিনকে বলেন, ‘আজই অভিনয় করে দেখাতে হবে।

জেসমিন জানান, তিনি অভিনয় করেন কিন্তু পরিচালকের তা পছন্দ হয়নি। তিনি আরও খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। এরমধ্যেই পরিচালক হঠাৎ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং জেসমিনকে হুমকি দিতে থাকেন। কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন অভিনেত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪