| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শোবিজে পা রাখলেন তাহসান-মিথিলা কন্যা আইরা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ১৫:৫৭:৫৩:অপরাহ্ন  |  ১৬৪৩২৩৩ বার পঠিত
শোবিজে পা রাখলেন তাহসান-মিথিলা কন্যা আইরা
ছবির ক্যাপশন: তাহসান-মিথিলা কন্যা আইরা

স্টাফ রিপোর্টার: মা-বাবার মতোই এবার শোবিজ অঙ্গনে পা রাখল তাহসান-মিথিলা কন্যা আইরা তেহরিম খান। এক বিজ্ঞাপনের চিত্রের মাধ্যমে পর্দায় অভিষেক হলো এই তারকা কন্যার। প্রথম এই কাজে তাকে দেখা গেছে মায়ের সঙ্গেই।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিথিলা-আইরার সেই বিজ্ঞাপনচিত্র। এক প্রসাধনী পণ্য নিয়ে এই বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন পিপলু আর খান; যেখানে মিথিলা-আইরাকে দেখা গেছে মা-মেয়ের চরিত্রেই।

এ প্রসঙ্গে মিথিলা জানান, নির্মাতা দল তাদের সঙ্গে যোগাযোগ করে, সেখানে একজন মা ও এক টিনএজ মেয়েকে কেন্দ্র করে বিজ্ঞাপন তৈরি করতে চান তারা। 

মিথিলা বলেন, ‘আমরা মা-মেয়ে যেমন বন্ধু, তাদের কনসেপ্টও তেমনই ছিল, তাই কাজটি করতে রাজি হই।’

মেয়ের প্রথম কাজ নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা শোনার পর ও রাজি হয়। এটি বিজ্ঞাপনচিত্র হলেও এখানে অভিনয়টা রয়েছে। সেই অর্থে আইরার প্রথম অভিনয়। অডিশনে বেশ ভালো করেছিল আইরা। তবু শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিল।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মিথিলা আরও বলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ করলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। কিন্তু আইরার জন্য ছিল চ্যালেঞ্জিং। কারণ সারাদিন শুটিং করার অভিজ্ঞতা তার নেই। তবুও টিমের সবাই অনেক সাপোর্ট দিয়েছে, আর আইরাও ভালোভাবেই শেষ করতে পেরেছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪