| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিকটকার প্রিন্স মামুন আবারও গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৫ ইং | ০৭:৫১:৪৭:পূর্বাহ্ন  |  ১৬২৭৬৯৩ বার পঠিত
টিকটকার প্রিন্স মামুন আবারও গ্রেপ্তার
ছবির ক্যাপশন: টিকটকার প্রিন্স মামুন আবারও গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক :

টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে (২৫) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।  

ডিএমপির ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।

গ্রেপ্তারের পর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল। গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ আদেশ ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।

প্রসঙ্গত, প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া টিকটক ও লাইকির সুবাদে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন। সেখান থেকেই তার পরিচিতি এবং জনপ্রিয়তা।


রিপোর্টার্স২৪ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪