| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এটা শুধুই অফিস লুকের অংশ গুঞ্জনের জবাবে মাহি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ০৮:৩৮:২৮:পূর্বাহ্ন  |  ১৬১৫১৯০ বার পঠিত
এটা শুধুই অফিস লুকের অংশ গুঞ্জনের জবাবে মাহি
ছবির ক্যাপশন: এটা শুধুই অফিস লুকের অংশ গুঞ্জনের জবাবে মাহি

রিপোর্টার্স২৪ ডেস্ক:

ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিকমাধ্যমে তার পোস্ট করা কিছু ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক।ছবিগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন। কেউ কেউ এই অভিনেত্রীকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করছেন। এ ঘটনায় চটে না গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে ট্রলকারীদের উত্তর দিয়েছেন মাহি।

সামিরা খান মাহিকে কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, মিয়া খলিফার মতো লাগছে। নেটিজেনদের এমন বিদ্রুপ মন্তব্য নজর এড়ায়নি অভিনেত্রীর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নেটিজেনদের মন্তব্যের জবাবে এক পোস্টে অভিনেত্রী লেখেন, একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে। কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।

বুধবার (১৩ আগস্ট) মাহির ফেসবুকে প্রকাশিত একগুচ্ছ ছবি থেকে আলোচনার সূত্রপাত হয়। যেখানে দেখা গেছে সবুজ রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি  অফিসে বসে আছেন। ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আসছে ‘সুইট কলিগ’। এই 

ছবিগুলো মূলত অভিনেত্রীর আসন্ন নাটকের শুটিং সেটে তোলা। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন বলে জানা যায়।


রিপোর্টার্স২৪ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪