| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাদাপাথরের মতো হারিয়ে গেছে সেই সময়টাও: নাজনীন নীহা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১৩:৪৪:২২:অপরাহ্ন  |  ১৬১২৯৮২ বার পঠিত
সাদাপাথরের মতো হারিয়ে গেছে সেই সময়টাও: নাজনীন নীহা
ছবির ক্যাপশন: অভিনেত্রী নাজনীন নাহার নীহা

স্টাফ রিপোর্টার: পাথর চুরিকে কেন্দ্র করে সিলেটের সাদাপাথর এলাকা এখন আলোচনার কেন্দ্রে। সেই আলোচনায় সামিল হলেন ছোট পর্দার চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এই পর্যটনকেন্দ্রে আগে তোলা ছবি পোস্ট করে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

সিলেটের সাদাপাথর এলাকার কিছু ছবি পোস্ট করে নাজনীন নীহা লেখেন, ‘সেই দিনগুলো আর নেই… সাদাপাথরের মতো হারিয়ে গেছে সময়টাও...।’ 

ছবিতে তাকে দেখা গেছে অ্যাকুয়া নীল ও সাদা রঙের শাড়িতে। খোলা চুলে হালকা মেকআপের সঙ্গে কপালে ছোট্ট কালো টিপ আর হাতে সাদা চুড়িতে তার সাজকে করেছে পরিপূর্ণ। ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে ১৬ হাজারের ওপরে।

গেল ঈদে নাজনীন নীহার ‘আশিকী’সহ তার অভিনীত একাধিক নাটক আলোচনায় ছিল। 

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নীহা অভিনীত নতুন নাটক ‘উইশ কার্ড’। জাকারিয়া সৌখিন নির্মিত নাটকটিতে তার সহশিল্পী ইয়াশ রোহান।  

এ প্রসঙ্গে নাজনীন নীহা বলেন, পরিচালকের সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের মনদুয়ারী, মেঘবালিকা, লাভ রেইন দর্শক খুব পছন্দ করেছিল। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪