| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনাকে নিয়ে কলকাতায় সিনেমা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ১১:১৬:০০:পূর্বাহ্ন  |  ১৬১৪২০৫ বার পঠিত
শেখ হাসিনাকে নিয়ে কলকাতায় সিনেমা

স্টাফ রিপোর্টার: ভারতের সিনেমায় প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা তুলে ধরার প্রথা নতুন কিছু নয়। এবার সেই রেখাকে ধরে টলিউডের নতুন ছবি ‘রক্তবীজ ২’ টিজারেও উঠে এসেছে বাংলাদেশ-ভারতের সম্পর্কের অস্থিরতা। টিজারেই দেখা মিলেছে এক ঝলক শেখ হাসিনার!

১৪ আগস্ট প্রকাশিত হয়েছে ‘রক্তবীজ’ সিরিজের দ্বিতীয় অধ্যায়ের টিজার। শুরুতেই উল্লেখ করা হয়েছে দুই জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তী সময়। প্রথম দৃশ্যে শোনা যায়, ‘যতবার ভারত-বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথাচাড়া দিয়েছে উগ্র সন্ত্রাসবাদ।’ এর সঙ্গে নারীকণ্ঠের সংলাপ ভেসে আসে, ‘কোথাও যা সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম।’ এই সংলাপেই বোঝা যায়, সিক্যুয়েলে বাংলাদেশের ভূমিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

টিজারে দেখা গেছে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে। রাজনীতিবিদ চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। মারকুটে চরিত্রে থাকছেন আবীর ও মিমি। পঙ্কজ সিংহ ও সংযুক্তা মিত্র আগের মতোই সাবলীল। এছাড়া অঙ্কুশ নতুন রূপে গুরুত্বপূর্ণ ভূমিকায় উপস্থিত হচ্ছেন।

নজর কেড়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরাত জাহান এবং কাঞ্চন মল্লিক। মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ২৬ সেপ্টেম্বর। অর্থাৎ এবার পশ্চিমবঙ্গে পুজোর আনন্দ ‘রক্তবীজ ২’–এর সঙ্গে মিলবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪