| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ২০:০৪:৩৯:অপরাহ্ন  |  ১৬২৩০২২ বার পঠিত
ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা
ছবির ক্যাপশন: ছবি-সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক : কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।তিশা আরও লিখেছেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে বলেন, হঠাৎ ফুড পয়েজনিংয়ের ফলে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা ভালো অনুভব করছিলেন। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ শারীরিক অবনতি অনুভব করলে তিনি ঢাকায় ফিরে যেতে মনস্থির করেন। প্রাথমিক চিকিৎসার পর ওনাকে রাতেই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪