| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পর্দায় হাজির শাহরুখ পুত্র আরিয়ান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ১৫:১৬:০১:অপরাহ্ন  |  ১৬০৯৪৩৬ বার পঠিত
পর্দায় হাজির শাহরুখ পুত্র আরিয়ান
ছবির ক্যাপশন: শাহরুখ পুত্র আরিয়ান

এন্টারটেইনমেন্ট ডেস্ক: অপেক্ষার পালা শেষে পর্দায় হাজির বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অব বলিউড’র প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। আর টিজারটি প্রকাশ হওয়া মাত্রই লুফে নিচ্ছেন ভক্ত অনুরাগীরা।

ফার্স্টলুক টিজারে রয়েছে আরিয়ানের ভয়েসওভার এবং উপস্থিতি, যা অনেকটাই তার বাবা সুপারস্টার শাহরুখ খানের স্টাইলে।

সেই ঝলকের প্রথমেই আরিয়ান খানের কণ্ঠে শাহরুখের সিনেমা ‘মহব্বতে’র সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। যা দেখেই অনুরাগীদের মনে পড়ে যায় শাহরুখের কথা। এই সংলাপ বলতে বলতেই নিজের সিরিজের প্রধান অভিনেতা লক্ষ্য লালওয়ানি ও সাহের বাম্বার সঙ্গে পরিচয় করিয়ে দেন আরিয়ান। তবে গড়পরতা বলিউডি সিরিজ থেকে নাকি এটি সম্পূর্ণ অন্য রকম। এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরিয়ান নিজেই সেই ঝলকে বলেন, ‘একটু বেশিই হয়ে গেল, না? অভ্যেস করে নিন। কারণ আমার শো-তেও বেশি বাড়াবাড়ি রয়েছে। বলিউডে এত দিন অনেক ভালোবাসা দেখেছেন। আমিও তাই দেখাব। অনেকটা ভালোবাসা, আর তার সঙ্গে যুদ্ধ।’

পুত্র আরিয়ানের প্রথম কাজের ঝলক শেয়ার করেছেন শাহরুখ। ২০ আগস্ট নেটফ্লিক্স-এ দেখা যাবে এই সিরিজটি। মোনা সিংহ ও মনোজ পাহওয়াও অভিনয় করেছেন এই সিরিজে। প্রথম ঝলকের পিছন থেকে এক তারকাকে দেখে অনেকের অনুমান, তিনি রণবীর সিং।

ইতোমধ্যেই আলোড়ন ফেলেছে এই সিরিজের ঝলক। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখের অনুরাগীরা। তাদের মন্তব্য, পরিচালনাকেই পেশা হিসেবে বেছে নিয়ে ঠিক করেছেন আরিয়ান। অভিনয়ে এলে প্রতি মুহূর্তে তুলনার শিকার হতে হত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪