| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৮ বছর পর ৮৫ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করল ইসি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১৪:৩১:৫০:অপরাহ্ন  |  ১৬৪৪৪৯৪ বার পঠিত
১৮ বছর পর ৮৫ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করল ইসি
ছবির ক্যাপশন: নির্বাচন ভবন

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৮ বছর পর ৮৫ উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ আগস্ট) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

আদালতের রায়ে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের আগামী ১৯ আগস্ট সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলে ([email protected]) যোগদানপত্ৰ দাখিল করার জন্য অনুরোধ করা হলো। ওই তারিখে যোগদান না করলে চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি রায়ের পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তারিখের অপসারণ আদেশের তারিখ থেকে পুনর্বহালের তারিখ পর্যন্ত সময়কাল অসাধারণ ছুটিকাল (Extra Ordinary Leave) হিসেবে গণ্য হবে। আদালতের রায় অনুযায়ী তারা সব বকেয়া বেতন, সুবিধাদি ও জ্যেষ্ঠতা প্রাপ্য হবেন।

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে নিয়োগ পান ওই ৮৫ জন কর্মকর্তা। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাদের চাকরিচ্যুত করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪