| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৪:০৪:০৭:অপরাহ্ন  |  ৫৫০ বার পঠিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ বুধবার (১৩ মে) সকাল ১০টায় শুরু হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি থাকবে বলে জানানো হয়েছে।

নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি কার্যনির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক ও প্যানেলভিত্তিক প্রার্থীরা অংশ নিচ্ছেন। বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক এবং সদস্য পদে এই প্যানেলের একাধিক প্রার্থী রয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামি সমর্থিত প্যানেল থেকেও সভাপতি, সহ-সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে কোনো প্রার্থী না দিলেও সম্পাদক ও সদস্য পদে কয়েকজন প্রার্থী অংশ নিচ্ছেন।

এছাড়া প্যানেলবহির্ভূতভাবেও সভাপতি, সম্পাদক ও সদস্য পদে একাধিক প্রার্থী নির্বাচনে লড়ছেন।

নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।

দুই দিনব্যাপী এ নির্বাচনের ফলাফল নিয়ে আইনজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪