| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতা মানুষকে শয়তানে পরিণত করে: বাঁধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ১১:৪৭:৫৪:পূর্বাহ্ন  |  ১৬০৪৯৪১ বার পঠিত
ক্ষমতা মানুষকে শয়তানে পরিণত করে: বাঁধন

স্টাফ রিপোর্টার: চব্বিশের আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন। যার ফলে ৫ আগস্টের পর থেকেই সামাজিকমাধ্যমে একশ্রেণির সমর্থকের কাছে কটাক্ষের মুখে পড়তে হয় বাঁধনকে।

এখনও সাইবার অ্যাটাকের মুখোমুখি হন এই অভিনেত্রী। বুধবার (২০ আগস্ট) ফেসবুকে এক স্ট্যাটাসে সেই প্রসঙ্গ তুলে ধরেন বাঁধন।

নিজের ফেসবুকে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন বাঁধন। যেখানে পুরস্কার হাতে দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী। তার চোখ-মুখে উচ্ছ্বাসের ঢেউ। আর তার সামনের চেয়ারে বসা শেখ হাসিনা বাঁধনের দিকে ফিরে হাসছেন। বাঁধনের পাশে শোবিজ অঙ্গনের অনেক তারকাই দাঁড়িয়ে আছেন।

পোস্টের ক্যাপশনে বাঁধন লেখেন, লোকজন ভাবছে আমরা পরিকল্পনা করে একই রঙের পোশাক পরেছি। কারণ আমাদের পোশাকের রঙ একই ছিল। এ কথা শুনে তিনি হেসে ফেলেছিলেন। তার এই হাসি আমার ভালো লেগেছিল। কারণ এটি সত্যিকারের হাসি ছিল। সেই মুহূর্তে তাকে আমাদেরই একজন মনে হয়েছিল।

বাঁধনকে শেখ হাসিনার জীবনের গল্প অনুপ্রাণিত করেছিল। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল: এক রাতে পুরো পরিবার হারিয়েছে, শরণার্থী হিসেবে বেঁচে ছিলেন। তারপর ফিরে আসেন সেই দেশে- যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস খুব কম দেখা যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি দেখেছি কীভাবে ক্ষমতা একজন মানুষকে একদম বদলে দিতে পারে- একজন শয়তানে পরিণত করতে পারে।

শেখ হাসিনার সঙ্গে হাসার কারণ ব্যাখ্যা করে বাঁধন বলেন, এবার মজার একটি কথা বলি- আমি তার সঙ্গে হেসেছিলাম, তার মানে এই না যে, আমি পরেরবার প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি! আমার প্রিয় বিএএল সদস্যরা, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আমি সচেতনভাবে কথা বলি! আমি আমার দেশের মানুষের পক্ষে দাঁড়াই! আমাকে নিয়ে কেন এত ব্যস্ত হয়ে পড়েছেন? আমি জানি, আপনারা হয়তো আর কখনো রাজনীতিতে ফিরবেন না। কিন্তু আপনারা এখনো মানবিক হতে পারেন।

সত্যিকারের একজন নেতা ও মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, সেই দপ্তরের প্রধানকে জিজ্ঞাসা করুন, যারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেন- ২০২৪ সালের নির্বাচনে তারা আমাকে কী প্রস্তাব দিয়েছিলেন। এই পৃথিবীতে অনেকেই অমানবিক হয়ে গেছেন, সেখানে মানবিক থাকা কঠিন। কিন্তু চেষ্টা তো করা যায়। সত্যিকারের একজন নেতা হোন। একজন মানুষ হোন।

বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে বাঁধন বলেন, আপনারা আমাকে সামাজিকমাধ্যমে আক্রমণ করেছেন? এই দেশের নারীদের সঙ্গে আপনারা এটাই করেন। যা ইচ্ছা করেন। আপনি বিজয়ী হয়েছেন। আপনাকে অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া আপনার আর কী করার আছে? না কি আপনারা ঠিক করেছেন, যার চরিত্র সবচেয়ে খারাপ, সেই-ই হবে আপনাদের সংসদ সদস্য, যদি আপনারা ক্ষমতায় যান?

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪