| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগছাসের প্যানেল ঘোষণা করলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ১৫:৪১:৩০:অপরাহ্ন  |  ১৩৯১৩৯২ বার পঠিত
বাগছাসের প্যানেল ঘোষণা করলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা
ছবির ক্যাপশন: আব্দুল কাদের (বাঁয়ে), আবু বাকের মজুমদার। সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। ডাকসুর আসন্ন নির্বাচনে এ প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) পদে লড়বেন গণতান্ত্রিক ছাত্রসংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আর জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাগছাসের ছাত্রনেতারা। প্যানেলটির নাম দেয়া হয়েছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা।

আসন্ন নির্বাচনে সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন ডাকসুর এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে প্রার্থী হয়েছেন। ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে বাগছাস। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সমর্থনে খালি রাখা হয়েছে।

সম্পাদক পদগুলোতে বাগছাসের প্রার্থী যারা :

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক : মো. হাসিবুল ইসলাম।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : আহাদ বিন ইসলাম শোয়েব।

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক : মিতু আক্তার।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : মোহাম্মদ সাকিব।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : নাহিয়ান ফারুক।

ক্রীড়া সম্পাদক : আলামিন সরকার।

ছাত্র পরিবহন সম্পাদক : মো. ইসমাইল হোসেন রুদ্র।

সমাজসেবা সম্পাদক : মহির আলম।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক : জুলাই আন্দোলনে আহত সানজিদা হক তন্বীকে সমর্থন জানিয়ে খালি রাখা হয়েছে।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক : রেজোয়ান আহমেদ রিফাত।

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক : সাব্বির আহমেদ।

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক : আনিকা তাহসিনা।

সদস্য

মোহাম্মদ মাসুদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাইল জবিউল্লাহ নাহিদ, তাপসী রাবেয়া, আরমানুল হক, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওরিন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

এর আগে এদিন বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪