| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিব খানের সঙ্গ পেয়ে উচ্ছ্বসিত তৌসিফ মাহবুব

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ০৭:১৯:৪৪:পূর্বাহ্ন  |  ১৬৩৭৫৮৯ বার পঠিত
শাকিব খানের সঙ্গ পেয়ে উচ্ছ্বসিত তৌসিফ মাহবুব
ছবির ক্যাপশন: শাকিব খান/তৌসিফ মাহবুব

রিপোর্টার্স২৪ ডেস্ক:

সিনেমা জগতের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান নিজেকে শুধু নায়ক হিসেবেই নয়, একজন আইডল হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন। বলা বাহুল্য, তিনি এখন দেশের ছোট পর্দার জনপ্রিয় শিল্পীদেরও অনুপ্রেরণা; আর সেই শিল্পীদের একজন তৌসিফ মাহবুব।

মাস কয়েক আগে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের আমন্ত্রণে শাকিব খানের অফিসে জমেছিল এক তারকা আড্ডা। সেখানে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, জোভানসহ অনেকেই। সেই আড্ডায় যোগ দিয়েছিলেন তৌসিফও; যার এক ফাঁকে শাকিব খানের সঙ্গে ছবি তুলেছিলেন তৌসিফ।

সেই ছবিই সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় শেয়ার করেন তৌসিফ মাহবুব। ছবিতে দেখা যায়, তৌসিফের কাঁধে হাত রেখে বসে আছেন ঢালিউডের এই সুপারস্টার।

ছবির ক্যাপশনে তৌসিফ লেখেন, সম্মান যার প্রাপ্য, তাকেই দিন। গর্বের সঙ্গে দাঁড়ালাম বাংলা সিনেমার রাজা শাকিব খানের পাশে। ছবি প্রকাশের পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে; ভক্তদের প্রতিক্রিয়া-মন্তব্যে ভরে ওঠে পোস্টটি।

উল্লেখ্য, বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানকে তৌসিফ তার নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। 

এদিকে নিজের কাজ নিয়েও বেশ আলোচনায় আছেন তৌসিফ মাহবুব। ভিকি জাহেদের পরিচালনায় আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে  খোয়াবনামা। যেখানে মূখ্য ভূমিকায় আছেন তৌসিফ, বিপরীতে রয়েছেন তানজিন তিশা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪