| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন : অপু বিশ্বাস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ০৬:৩৫:৪৭:পূর্বাহ্ন  |  ১৫৯৮৯৩২ বার পঠিত
যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন : অপু বিশ্বাস
ছবির ক্যাপশন: যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন

রিপোর্টার্স২৪ ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে খানিকটা দূরে চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এতে ভক্ত-অনুরাগীদের কাছে তার জনপ্রিয়তা মোটেও কমেনি; তাই মাঝেমধ্যেই ভিন্ন ভিন্ন ফটোশুট-মেকওভারে নিজেকে উপস্থাপন করেন তিনি।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় নিজেকে মেলে ধরেছেন নায়িকা। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন। মেক ওভারের এই পোস্টের ক্যাপশনে নায়িকা লিখেছেন, যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।

বলা বাহুল্য, অপু বিশ্বাসের এই নতুন রূপ ভক্তদের দারুণভাবে নাড়া দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রতিক্রিয়া দিয়েছেন হাজারো ভক্ত; মন্তব্যঘর ভরে উঠেছে প্রশংসায়। 

উল্লেখ্য, ২০০৬ সালে কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে আলোচনায় আসেন অপু বিশ্বাস। তবে এর আগেই আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করেছেন, যা দীর্ঘদিন ধরে ঢালিউডে নিয়মিত নায়ক-নায়িকার জুটি হিসেবে প্রশংসিত হয়েছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪