রিপোর্টার্স ২৪ডেস্ক :ওপার বাংলায় মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রীর সিনেমা ‘ধূমকেতু’। এ সিনেমা কেন্দ্র করে ফের একসঙ্গে উঠে আসে এই জুটির পুরোনো প্রেম প্রসঙ্গ। যদিও এসব নিয়ে চিন্তিত নন দেবের প্রেমিকা ও নায়িকা রুক্মিণী মৈত্র। বরং, তাদের সম্পর্ক এখনও আগের মতোই অটুট- জানিয়েছেন রুক্মিণী।
সপ্তাহখানেক হলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এমন সময়ে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন দেব। এরই মধ্যে শোনা গেল রুক্মিণীর অসুস্থতার খবর; ভাইরাল জ্বরে ভুগছেন এই নায়িকা।
কয়েক মাস আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুক্মিণী। এরই মধ্যে সামাজিক মাধ্যমে জানালেন নিজের অসুস্থতার খবর। নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নায়িকা জানালেন, তার ১০২ ডিগ্রি জ্বর; তার ছবিতেও ভেসে ওঠে অসুস্থতা।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা