| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মিশুক ছিনতাই করতেই চালককে হত্যা, দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিশুকচালক ওয়ালি উল্লাহ (২০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মিশুক ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধা

বিস্তারিত...

অবৈধ গ্যাস ইস্যুতে তিতাস কর্মকর্তাদের ‘পেটানোর’ নির্দেশ এমপি মান্নানের

তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের অভিযোগ তুলে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “আমি কিন্তু সত্যি কথা, আমার থানায় অর্ডার দিয়া দিছি- যারা তিতাস গ্যাসের অফিসার যাইবো তাদের আগে পিটানোর জন্য। তারা অবৈধ সব কাজ করে।”

বিস্তারিত...

উত্তরা রুয়াপ প্রজেক্টে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রুয়াপ প্রজেক্ট এলাকায় এক রিকশাচালকের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগের পরপরই তুরাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযু

বিস্তারিত...

বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত...

যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক

বেনাপোলে এক হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ৬ টার দিকে যশোর শার্শা উপজেলায় থানাধীন জিবলীতলা আইসি

বিস্তারিত...

ল্যান্ডমাইন ঘিরে আতঙ্কের ৩৪ ঘণ্টা, দেখা মেলেনি নিষ্ক্রিয়কারী দলের

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে ১০টি ল্যান্ডমাইন ও ৫ টি বক্স। ৩৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দেখা মেলেনি বিস্ফোরক নিষ্ক্রিয়কারী কোনো ইউনিটের। শনিবার (৮ আগস্ট) সকাল ১১ টা থেকে রবিবার রাত ৮ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, গ্রাম পলিশ ও বিজিবির সদস্যরা।

বিস্তারিত...

গাইবান্ধায় কৃষকের কষ্টে জমানো লাখ টাকা উইপোকার পেটে

বৃদ্ধ বয়সে একটু স্বচ্ছলভাবে জীবন কাটাবেন, এই আশায় দীর্ঘ ১০-১২ বছর ধরে কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। কিন্তু সেই সঞ্চয়ের ২ লাখ টাকা উইপোকা কেটে টুকরো-টুকরো করে ফেলেছে। জীবনের শেষ সম্বল হারিয়ে এখন দিশেহারা এই দম্পতি।

বিস্তারিত...

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব সংরক্ষনের আদিবাসী সৃজনশীল শক্তির প্রয়োগ এই প্রতিপাদ্য নিয়ে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আদিবাসীদের পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে এই দাবী নিয়ে নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।

বিস্তারিত...

মাদকের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়, প্রয়োজনে ডোপ টেস্ট: ডিআইজি

মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদক সেবন, বিক্রি কিংবা এর পেছনে মদদ দেওয়ার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি মাদক সেবন বা ব্যবসার সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে।

বিস্তারিত...

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দেড় বছরে ৬২ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক যেন ফাঁদে পরিণত হয়েছে। গত দেড় বছরে মহাসড়কটির রাজবাড়ী শহর থেকে পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি পর্যন্ত ৩১ কিলোমিটার অংশে ৬২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। আহত হয়েছেন আরও ১১৫ জন।

বিস্তারিত...

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ইউএনওর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

বিস্তারিত...

রাজবাড়ীতে সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবিতে মানববন্ধন

রাজবাড়ী সদর হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট ও সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দি

বিস্তারিত...

নরসিংদী সরকারি গণগ্রন্থাগারে নতুন লাইব্রেরিয়ান রামেন্দ্র সরকার সুমিত

নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারে লাইব্রেরিয়ান/সহকারী পরিচালক পদে রামেন্দ্র সরকার সুমিত যোগদান করেছেন। রোববার (৯ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন। তাঁর যোগদান উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের সহক

বিস্তারিত...

‘ভারত কতটা নির্লজ্জ হলে একটি অবৈধ সরকারকে তারা আশ্রয়-প্রশ্রয় দেয়’

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন অভিযোগ করেছেন, ভারত সরকার দীর্ঘদিন বাংলাদেশের একটি অবৈধ ও অসাংবিধানিক সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে এসেছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ

বিস্তারিত...

ছিনতাইকারী ভেবে থানায় অভিযোগ, CCTV ফুটেজে ডিবি পুলিশ!

কুমিল্লা নগরীতে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের বিরুদ্ধে। ঘটনার পর ছিনতাইকারী ভেবে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন ভুক্তভোগী। তবে পরে CCTV ফুটেজে অভিযুক্তদের ডিবি পুলিশের সদস্য বলে শনাক্ত করার দাবি করেছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ভারতীয় নাগরিক আ

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪