বেনাপোলে এক হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ৬ টার দিকে যশোর শার্শা উপজেলায় থানাধীন জিবলীতলা আইসি
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে ১০টি ল্যান্ডমাইন ও ৫ টি বক্স। ৩৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দেখা মেলেনি বিস্ফোরক নিষ্ক্রিয়কারী কোনো ইউনিটের। শনিবার (৮ আগস্ট) সকাল ১১ টা থেকে রবিবার রাত ৮ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, গ্রাম পলিশ ও বিজিবির সদস্যরা।
বৃদ্ধ বয়সে একটু স্বচ্ছলভাবে জীবন কাটাবেন, এই আশায় দীর্ঘ ১০-১২ বছর ধরে কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। কিন্তু সেই সঞ্চয়ের ২ লাখ টাকা উইপোকা কেটে টুকরো-টুকরো করে ফেলেছে। জীবনের শেষ সম্বল হারিয়ে এখন দিশেহারা এই দম্পতি।
আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব সংরক্ষনের আদিবাসী সৃজনশীল শক্তির প্রয়োগ এই প্রতিপাদ্য নিয়ে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আদিবাসীদের পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে এই দাবী নিয়ে নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।
মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদক সেবন, বিক্রি কিংবা এর পেছনে মদদ দেওয়ার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি মাদক সেবন বা ব্যবসার সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক যেন ফাঁদে পরিণত হয়েছে। গত দেড় বছরে মহাসড়কটির রাজবাড়ী শহর থেকে পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি পর্যন্ত ৩১ কিলোমিটার অংশে ৬২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। আহত হয়েছেন আরও ১১৫ জন।
কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ইউএনওর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্রজনতা।
রাজবাড়ী সদর হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট ও সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দি
নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারে লাইব্রেরিয়ান/সহকারী পরিচালক পদে রামেন্দ্র সরকার সুমিত যোগদান করেছেন। রোববার (৯ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন। তাঁর যোগদান উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের সহক
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন অভিযোগ করেছেন, ভারত সরকার দীর্ঘদিন বাংলাদেশের একটি অবৈধ ও অসাংবিধানিক সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে এসেছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ
কুমিল্লা নগরীতে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের বিরুদ্ধে। ঘটনার পর ছিনতাইকারী ভেবে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন ভুক্তভোগী। তবে পরে CCTV ফুটেজে অভিযুক্তদের ডিবি পুলিশের সদস্য বলে শনাক্ত করার দাবি করেছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ভারতীয় নাগরিক আ
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, স্বার্থবিরোধী গেজেট ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিলসহ বিভিন্ন দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকরা। দাবি আদায়ে কয়েক হাজার চা শ্রমিক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জড়ো হন। সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, বুরজানসহ ২৩টি চা বাগানের শ্রমিকরা এতে অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ক
কুষ্টিয়া শহরের পৌরবাজারে ফলের দোকানের সামনে থেকে সাদ্দাম (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে চুরির উদ্দেশ্যে বন্ধ ফলের দোকানে প্রবেশের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে রোটারি ক্লাব অব চিটাগাং পার্লের উদ্যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী বনাশ্রম ভাবনা কুঠীরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ১ হাজার ৫০০টি
নয়াদিল্লি থেকে প্রচারিত পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সাতক্ষীরার তরুণ আবু ওবাইদাহ অরিনের উপস্থিতি সামনে আসার পর স্থানীয় রাজনীতি ও জনমনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।