চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় হানিফ বাস, চট্টগ্রাম রেলস্টেশন এবং জেলার আনোয়ারা থানা এলাকা থেকে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকারীসহ পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৯ হাজার ৯১০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ ছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়েছে।
বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা (বিলকান্দি) গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও হাত বাঁধা অবস্থায় পাওয়ায় ঘটনাটিকে পরিকল্পিত নির্মম হত্যাকাণ্ড বলে ধারণা করছে এলাকাবাসী ও পুলিশ।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোবদ এলাকায় পরিবেশের ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি অবৈধ পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া কারখানাটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
বসতবাড়ির আড়ালে অবৈধভাবে চায়না দুয়ারি জাল তৈরি করা হয়, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির সরঞ্জাম, মেশিন ও লোহার অ্যাঙ্গেল জব্দ করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কালুখালী উপজে
পটুয়াখালীর বাউফলে ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ গ্রাহকরা। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাড়ে ৮ মাস পর ভা
কৃষকদের কৃষি সেবা সহজীকরণ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনে নিরাময় কেন্দ্রগুলোর ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে বগুড়ায় “মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় অবস্থিত আলফা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক ও আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম দিপুর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিদ্যালয়ে
জয়পুরহাট সদর উপজেলার বুজরুকভারুনিয়া (তেঁতুলতলী) এলাকার আদিবাসী দিনমজুর মংলা দীর্ঘদিন ধরে জটিল চর্মরোগে ভুগছেন। শরীরজুড়ে ঘা, ক্ষত ও চামড়া ঝলসে যাওয়ায় তিনি বর্তমানে চরম শারীরিক যন্ত্রণায় মানবেতর জীবনযাপন করছেন।
রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিন বিশ্বাস (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কসবামাজাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পরিচালিত এ বাজার তদারকি অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সং
নাটোরের দুই উদীয়মান ক্রীড়াবিদ জান্নাতুল ফেরদৌস ফারিহা ও মোহাম্মদ আমানকে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অসামান্য সাফল্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সং
চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে এক ব্যক্তির উপর হামলা, মারধর ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিশন দত্ত চন্দনাইশ থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। মিশন দত্ত চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে হল সংসদের এজিএস ও শিবির নেতা ইব্রাহিম খলিলের কক্ষে তার দুই অতিথির বিরুদ্ধে সমকামিতার যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে দাবি করেছেন অভিযুক্তরা। তাদের অভিযোগ—ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে জবানবন্দির ভিডিও ধারণ করেছেন এজিএ