| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভাড়াটে লোক দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে হত্যা মামলায় আবু বকর ছিদ্দিক নামে এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ভাড়াটে লোক দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। সোমবার (৩ আগস্ট) দুপুরে আবু বকর ছিদ্দিক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন

বিস্তারিত...

উলিপুরে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় সুধী সমাজের ব্যানারে বুড়া-বুড়ি ইউনিয়নে এ মা

বিস্তারিত...

শরীয়তপুরে যুবদল নেতা ইদ্রিস মোল্লার উদ্যোগে ত্রাণ ও বৃক্ষের চারা বিতরণ

শরীয়তপুরে নিম্ন আয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেছেন, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইদ্রিস মোল্লা। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

বিস্তারিত...

রায়পুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি বকুল এমপির

নরসিংদীর রায়পুরা উপজেলার নদীভাঙন প্রতিরোধ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং চরাঞ্চলের টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি তুলে ধরেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বিস্তারিত...

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। প্রয়োজনে ডোপ টেস্ট করিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বিস্তারিত...

প্যারোলে মুক্তি, হাতকড়া পরে মায়ের জানাজায় যুবলীগ নেতা

রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি নীলফামারীতে এসে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। পরে নির্ধারিত সময় শেষে তা

বিস্তারিত...

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিস্তারিত...

কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে গ্রাম ছাড়ার নির্দেশ

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (রিপন ভিডিও) ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগে আটক করেছে এলাকাবাসী। নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিস্তারিত...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

ইয়াবা–ফেনসিডিলসহ আটক, কারাগারে এক

ঠাকুরগাঁও পৌরসভার শাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২০টি ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মো. রাহেশ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

মাটির নিচে পুঁতে রাখা ড্রামে ১১ কেজি গাঁজা, নারী মাদক কারবারি আটক

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাসলিমা নামে এক নারীকে আটক করেছে ডিএনসি।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া কনটেইনারবাহী জাহাজ উদ্ধার

চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া মাল্টার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ সফলভাবে উদ্ধার করা হয়েছে

বিস্তারিত...

ময়মনসিংহে উদ্বোধন হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে ধারণ করে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক পরীক্ষার ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের জন্য চালু করা হয়েছে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’। এই পরীক্ষাগারের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের চার জেলায় খাদ্যের মান যাচাই কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় মো. নিহাদ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত নিহাদ সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়নের খলিল মোহাম্মদের বাড়ির বাসিন্দা মোহাম্মদ

বিস্তারিত...

পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে সাড়ে ৬ বছর বয়সী এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদ একই এলাকার কাচারিবাগের মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে ও স্থানীয় পলিগণ স্কু

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪