গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুব আলম দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।
মেহেরপুর শহরের একটি ইলেকট্রনিক্স শোরুমে প্রবেশ করে চাঁদা দাবির অভিযোগে উজ্জ্বল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে দুটি ধারালো এন্টিকাটার উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় লাল্টুর মোড়ের অদূরে অবস্থিত ‘রাখি ইলেক্ট্রনিক্স’ শোরুমে এ ঘটনা ঘটে।
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ মৎস্য আহরণ বন্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাত্র ২০ মিটার পাকা সড়ক। অথচ বছরের প্রায় ৮ থেকে ১০ মাসই সড়কটি থাকে হাঁটুসমান পানির নিচে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ও নন্দলালপুর ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ব্রিটিশ আমলে নির্মিত একটি রেল টানেল, অপরিকল্পিত ভরাট এবং ড্রেনেজ ব্যবস্থার অভাব মিলিয়ে দীর্ঘদিন ধরে
সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে পানিতে ডুবে এবং দুপুরে বজ্রপাতে এ দুই মৃত্যুর ঘটনা ঘটে।
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ী কৃষ্টপুর এলাকায় একটি ধানচাতালে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুরে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের উদ্যোগে ‘বাংলা কিউআর: ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কারাগারে থাকা কয়েদিদের দক্ষতা উন্নয়ন, কাউন্সেলিং এবং সমাজে পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের অষ্টম ও নবম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের হিজরী ১৪৪৮ সালের চতুর্থ কার্যনির্বাহী কমিটির সভা সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও গ্রুপের সভাপতি তৌফিকুর রহমান।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন দীপার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার প্রধান আসামি, তার দ্বিতীয় স্বামী শেখ আবীদ উল সানিকে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী এবং স্বজনরা।
‘রক্তাক্ষরে জুলাই’ উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের সৈয়দ মুজতবা আলী ১০ তলা ভবনের সামনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রাতের আঁধারে রাস্তার পাশে অসুস্থ স্বামীকে ফেলে গেছে স্ত্রী ও সন্তানেরা। যে স্ত্রী-সন্তানের সুখের জন্য পরিবার ছেড়ে দীর্ঘ ১২ বছর মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে কাটিয়েছেন, সেই স্ত্রী-সন্তানেরাই শনিবার (১ আগস্ট) রাতে তাকে রাস্তার পাশে ফেলে যান বলে অভিযোগ উঠেছে।