টানা ৯ দিন পর কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার অধিকাংশ এলাকা থেকে পানি নামতে শুরু করলেও চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার কয়েকটি ইউনিয়নে এখনো বন্যার পানি রয়ে গেছে।
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির পর সুনামগঞ্জে ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে। নদ-নদীর পানি কমতে শুরু করায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে তিন ইয়াবা সেবীকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার কয়েকটি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
চলতি বছর তীব্র তাপদাহ বিরাজ করার ফলে জেলার অধিকাংশ পাটচাষীরা বিপাকে ছিল । পাটের বীজ বোনার পর কোন বৃষ্টিপাত না হওয়াতে পাটের চারা গজাতে কিছুটা দেরি হয়েছে ক্ষেতে । আবার তীব্র তাপদাহ থাকায় কোন মাঠের চারা গজানোর পর তা মরে যাচ্ছিল ফলে শঙ্কিত হয়ে পড়েছিল অনেক অঞ্চলের কৃষক । কিন্তু বৈশাখ মাসের শেষের দিকে বৃষ্টিপাত দেখা দেওয়ায় পাট চাষ ভালো হয়েছে । বর্তমানে আষাঢ় মাসের শুরুতে বৃষ্টির প্রবণতা বাড়াতে পাটের চারা তাড়াতাড়ি বাড়তে শুরু করে ।
বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ১৯ প্যাকেজ উচ্চমূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে।
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হককে নতুন সেক্রেটারি করা হয়েছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন, মামলা, গুম ও হত্যার মধ্যেও তৃণমূল নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন। তাদের ত্যাগের মূল্যায়ন করেই বিএনপি এগিয়ে যাবে। তবে দলে কোনোভাবেই হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া হবে না।
সাতক্ষীরার শ্যমনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নোয়াখালীর সুবর্ণচরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সুবর্ণচরের হারিছ চৌধুরী বাজার হেলাল বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানো, মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী হেলাল উদ্দিন।
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
দীর্ঘ ৫ বছর ৯ মাস ১৮ দিন পর আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (১৪ জুলাই)। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করবেন।
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৪ জুলাই)। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীসহ বিভিন্ন স্থানে স্মরণসভা, দোয়া মাহফিল ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।