| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন

সরকার পরিবর্তনের প্রায় দুই বছর পার হলেও বাংলাদেশি পণ্যের ওপর ভারতের আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা ও শর্ত প্রত্যাহার হয়নি। এর প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে রপ্তানি বাণিজ্যে। সর্বশেষ অর্থবছরে আগের বছরের তুলনায় বন্দরটি দিয়ে রপ্তানি কমেছে প্রায় ১ লাখ ৮৯ হাজার ৩৫৮ মেট্রিক টন। এতে দেশের

বিস্তারিত...

বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

জুলাই শহীদ দিবসে বগুড়ায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরের প্রাণকেন্দ্র সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি, জেলা পুলিশ, বগুড়া সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারি দপ্তর ও ছাত্র সংগঠন। উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা

বিস্তারিত...

নরসিংদীতে নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩),

বিস্তারিত...

শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় শরীয়তপুর সদর উপজেলা চত্বরে

বিস্তারিত...

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা-কালিহাতী সড়কের কামার্থী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী আল-আমিন (১৭) নিহত হয়েছেন। এ ঘটনায় সোহাগ (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন পথচারী সাদেক আলী (৬৫) নামের এক বৃদ্ধও।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল

২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডে দণ্ডিত ৪ আসামি খালাস চেয়ে আপিল করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন আইনজীবী আজিজুর রহমান দুলু। আপিলকারীরা হলেন—রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী ওরফে আকাশ।

বিস্তারিত...

শরণখোলায় দম্পতির মরদেহ উদ্ধার, দুই মাসের শিশুসন্তানকে পাশে রেখে মৃত্যু; তদন্তে পুলিশ

বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহিদ দিবস-২০২৬' পালিত

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

বিস্তারিত...

নেত্রকোণায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

নেত্রকোণার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন।

বিস্তারিত...

পদ্মার দুই বাঘাইড় সোয়া লাখ টাকায় বিক্রি

রাজবাড়ীর পদ্মা নদী‌তে জে‌লেদের জা‌লে ধরা পড়া ৩২ ও ২৬ কে‌জি ওজ‌নের বিশাল আকৃ‌তির দুইটি বাঘাইড় মাছ বি‌ক্রি হ‌য়ে‌ছে ১ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকায়।

বিস্তারিত...

পাংশায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিস্তারিত...

নরসিংদীতে পানিতে ডুবে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বিনম্র শ্রদ্ধায় লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন

জুলাই শহীদ দিবসে লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় শহরের উত্তর তেমুহনী সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিস্তারিত...

রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪