কুষ্টিয়ার দৌলতপুর নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে। চুরির অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলামত বা তথ্য পাওয়া যায়নি।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী কৃষি
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেছে বিজিবি। রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপ
মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল হোসেন (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মানিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে।
প্রকৃতিতে এখন শরতের আবহ। গাছের ডালে ডালে ফুটতে শুরু করেছে শিউলি ফুল। ভোরের বাতাসে শিউলির মিষ্টি সুবাস আর শিশিরভেজা ঘাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। ধীরে ধীরে কমছে গরমের তীব্রতা, অন্যদিকে অনুভূ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফল করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন।
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করমদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিশা খাতুন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ প্রায় ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভেড়ামারার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছে বগুড়া সিটি করপোরেশন। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া সিটি করপোরেশনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদ আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) ও মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন এবং স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা চালুর প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। তবে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট থাকায় বাড়তি শয্যায় সেবা কার্যক্রম পরিচালনা নিয়ে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, শয্যা সংখ্যা বাড়ানোর ফলে বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নভোথিয়েটারে আয়োজিত এ মেলায় বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। গবেষণা ও উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে জমা পড়া ৪২টি প্রকল্পের মধ্য থেকে পাঁচটি প্রকল্প বাছাই করা হয়।
টাঙ্গাইলে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গরিবের ‘রাজপ্রাসাদ’ খ্যাত ঐতিহ্যের মাটির ঘর।টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখিপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা পাহাড়ি লাল মাটি অধ্যুষিত। আর এ পাহাড়ি অঞ্চলে প্রতিটি পরিবারে
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু মশা নিধন নয়, মশার বংশবিস্তারের সম্ভাব্য জায়গাগুলোও নিয়মিত পরিষ্কার রাখার ওপর জোর দিচ্ছে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন। এ লক্ষ্যেই সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্র
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনা অপেক্ষা করছেন জামায়াতে ইসলামী কখন রাষ্ট্রকে অশান্ত করবে। জামায়াতের ওপর নির্ভর করছে আওয়ামী লীগ দেশে ফিরে আসবে কি না। আওয়ামী লীগ ফিরে এলে শহীদ