| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বরিশালে সমকাল কার্যালয় থেকে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব‌রিশাল ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। দৈনিক সমকালের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী বলেন, ‘পুলক চ্যাটার্জি তার ফোন ধরছিলেন না, বিষয়টি তার স্ত্রী আমাকে (সুমন) জানান।

বিস্তারিত...

ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ায় অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

মাদক বহনের সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে মা-ছেলে আটক

মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই কেজি গাঁজাসহ মা রহিমা বেগম (৫০) ও ছেলে আব্দুল করিমকে (২৮) আটক করেছে নৌ থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লঞ্চঘাট এলাকায় সদর নৌ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হেফাজত হতে দুই কেজি গাঁজা জব্দ করে। আটককৃতরা হলেন-কুমিল্লা জেলার মিশ্রি গ্রামের মৃত বিল্লাল হোসেনের স্ত্রী রাহিমা বেগম ও ছেলে আব্দুল করিম।

বিস্তারিত...

চট্টগ্রামে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় হাত-পা হারানো শিশু মারা গেছে

চট্টগ্রাম নগরে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় আহত শিশু রাহাত (১০) মারা গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিস্তারিত...

কালাইয়ে গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাইয়ে সাহিত্য, সংগীত এবং প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণীজন সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার

বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কা লেগেছে। এতে প্রতিমন্ত্রীর গাড়ির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রতিমন্ত্রী।

বিস্তারিত...

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় ফের খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও বাড়তে থাকায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট পুনরায় খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।

বিস্তারিত...

মৌসুমেও ইলিশের বিচরণ কমেছে পদ্মা-মেঘনায়

ইলিশের ভরা মৌসুম চলছে। স্থানীয় জেলেদের আহরিত ইলিশের পাশাপাশি দক্ষিণাঞ্চল ও চট্টগ্রাম থেকেও কিছু ইলিশ আসছে চাঁদপুর শহরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে। এতে কিছুটা হলেও বেড়েছে মাছঘাটের কর্মব্যস্ততা। বর্তমানে প্রতিদিন স্থানীয় ও আমদানি করা মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ মণ ইলিশ কেনাবেচা হচ্ছে। গত বছরের তুলনায় এবার ইলিশের আমদানি খুব একটা কমেনি।

বিস্তারিত...

সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, সতেরো শতকের রোমান্টিক কবি দোনাগাজীর নামে ২০১৯ সাল থেকে নিয়মিত সাহিত্য পদক দিয়ে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এবার দুই বছরের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় একাডেমি কার্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত দেশের ৭ গুণিব্যক্তির নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক আইনজীবী রফিকুজ্জামান রণি।

বিস্তারিত...

পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নতুন পদ্মা ব্যারাজের নকশা করছেন বলে জানিয়েছেন তার অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, এই পদ্মা ব্যারাজ আগের পরিকল্পনার মতো হবে না; এর মাধ্যমে দেশের পানি ব্যবস্থাপনায় নতুন কৌশল বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান ও নতুন শহর গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

বিস্তারিত...

বগুড়ায় সড়কপথে মাদকের চালান,সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

বগুড়ায় সড়কপথে আসা মাদকের চালান জব্দ ও দুই কারবারিকে আটক করেছে র‌্যাব। বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ কেজি গাঁজাসহ ২, আলোচিত শাকিল হত্যা মামলায় ১, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১, হত্যা চেষ্টা মামলায় ২ জন এবং সন্দেহভাজন ৩ জন।

বিস্তারিত...

দেবিদ্বারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে জুমার পর উপজেলার নোয়াবগঞ্জ এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

যশোরের শার্শা যুবদল নেতা শহীদকে অব্যাহতি

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় ফাঁকা গুলির মহড়ার পর কুপিয়ে জখম, আহত সেই মোকছেদুলের মৃত্যু

বগুড়ায় আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ফাঁকা গুলি ছুড়ে মহড়া ও হামলায় গুরুতর আহত মো. মোকছেদুল হাসান (৩৮) মারা গেছেন। হামলার ৭ দিন পর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিস্তারিত...

পশু পালনের মাধ্যমে দুঃস্থরা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে: প্রতিমন্ত্রী টুকু

পশু পালনের মাধ্যমে দুঃস্থরা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে: প্রতিমন্ত্রী টুকু

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪