| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ দস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্য কোস্টগার্ড বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড বেজ মোংলায় আনুষ্ঠানিকভাবে এসব দস্যুরা আত্মসমর্পণ করেন।

বিস্তারিত...

বন্ধুর স্ত্রীর জন্মদিনে দাওয়াত, পিস্তল ঠেকিয়ে টাকা দাবি

বগুড়া শহরে জন্মদিনের দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে হানিট্র্যাপ ও পিস্তল ঠেকিয়ে টাকা দাবির ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বন্ধুর স্ত্রীর ডাকে সাড়া দিয়ে দুদফা হামলার শিকার হন বলেও উল্লেখ করেছেন ভুক্তভোগী যুবক। তার দাবি, বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে আরও ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে জড়িতরা।

বিস্তারিত...

ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, ডিলারকে ৪২ হাজার টাকা দন্ড

ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং সারের পরিমাণের সঙ্গে বিক্রিত সারের অসঙ্গতির অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার দুই বিসিআইসি সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

নাটোর শহরে ডায়রিয়ার হানা, একদিনে হাসপাতালে ভর্তি শতাধিক

নাটোর পৌর এলাকায় হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। নাটোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড সহ অন্য ওয়ার্ডেও যেন এখন তিল পরিমাণ ফাঁকা নেই। হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষক।

বিস্তারিত...

কালাইয়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ডিসি গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল, শিরোপা জিতল বগুড়া সিটি

ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বগুড়া সিটি করপোরেশন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ট্রফির পাশাপাশি নগদ তিন লাখ টাকা পুরষ্কার দেওয়া হয়েছে। রানার্সআপ বগুড়া সদর উপজেলা দলকে ট্রফির সঙ্গে দেড় লাখ টাকা পুরস্কার দেন প্রতিমন্ত্রী।

বিস্তারিত...

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি সফিকুর রহমান কিরণ

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান (কিরণ) কে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

বিস্তারিত...

ভুতের বাড়ির মতো স্কুল, ধসে পড়ছে দেয়াল,ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

ধসে গেছে স্কুলের পুরাতন শ্রেণিকক্ষের দেয়াল। খসে পড়ছে পলেস্তারা, জানালা দরজার অবস্থাও নড়বড়ে। বৃষ্টি হলেই মরচে পড়া টিন চুয়ে পানিতে স্যাঁতসেঁতে মেঝে। সংস্কার বঞ্চনার কারণে নষ্ট হচ্ছে আসবাবপত্র। ভেঙে পড়া দেয়াল ঘেঁষে লতাগুল্ম আগাছা জন্মেছে। যেন পরিত্যক্ত কোনো ভুতের বাড়ি। ঝুকিপূর্ণ শ্রেণিকক্ষে নিরাপত্তা শঙ্কা থাকলেও চলছে নিয়মিত শিক্ষা কার্যক্রম।

বিস্তারিত...

মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ—পাঁচ দিন ধরে হিমঘরে মরদেহ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের মরদেহের শেষকৃত্য নিয়ে পরিবারের মধ্যে তৈরি হয়েছে জটিলতা। মা বলছেন, ছেলে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন, তাই তাকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করতে হবে। অন্যদিকে বাবা হরি চন্দ্র দাসের দাবি, শুভ হিন্দু পরিবারে জন্ম নেওয়ায় তার মরদেহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী দাহ করতে হবে। পরিবারের দুই পক্ষের এমন দাবির কারণে হত্যাকাণ্ডের পাঁচ দিন পরও শুভর মরদেহের শেষকৃত্য বা দাফন সম্পন্ন হয়নি।

বিস্তারিত...

চবি’র নারী শিক্ষার্থীদের দাবিতে প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক সাড়া, পাঁচ ছাত্রী হলে ডিপ ফ্রিজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলে খাবার সংরক্ষণসহ প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য ডিপ ফ্রিজ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায়। এরই মধ্যে পাঁচটি ডিপ ফ্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।

বিস্তারিত...

দৌলতদিয়া যৌনপল্লীতে ফের যৌনকর্মীর মৃত্যু, দুর্বৃত্তের হামলার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আবারও এক যৌনকর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে হাসি নামে ওই যৌনকর্মীর মৃত্যুর ঘটনায় যৌনপল্লীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম হাসি নামের ওই যৌনকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে চাঁদপুরের তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৮০ ইয়াবাসহ গ্রেফতার সিরাজুল

ঠাকুরগাঁও সদর উপজেলায় ৮০টি ইয়াবা বড়িসহ সিরাজুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বেলা সাড়ে দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড শুরু হয়েছে, সবাই যেন আশির দশকে ফিরে যেতে চাচ্ছে। এই সরকারকে দেখেও মনে হচ্ছে- তারাও যেন আশির দশকে ফিরে যেতে চাইছে। আশির দশকে তো এমন গ্যাস-বিদ্যুৎ ছিল না। মনে হচ্ছে সরকারও সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে। তবে আমরা বলব, সরকার ট্রেন্ডের সঙ্গে থাকুক, কিন্তু তা যেন ইতিবাচকভাবে হয়।

বিস্তারিত...

বগুড়ায় মহিলা দলের বর্ষপূর্তির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। বিপুল সংখ্যক নারী কর্মীদের অংশগ্রহণে সমাবেশ ও দিনভর নানা কর্মসূচি পালন করে জেলা মহিলা দল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪