কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে জুমার পর উপজেলার নোয়াবগঞ্জ এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বগুড়ায় আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ফাঁকা গুলি ছুড়ে মহড়া ও হামলায় গুরুতর আহত মো. মোকছেদুল হাসান (৩৮) মারা গেছেন। হামলার ৭ দিন পর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পশু পালনের মাধ্যমে দুঃস্থরা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে: প্রতিমন্ত্রী টুকু
বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া দীঘিপাড় এলাকার ধানখেত থেকে গত ১২ আগস্ট যে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল, তাঁর পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি বগুড়া মহানগরের সুত্রাপুর এলাকার ফল ব্যবসায়ী ওয়াহেদ হোসেন ওরফে নিঝুম (৩৭)।
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে এ ঘটনা ঘটে।
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী ৪৮ বিজিবির আওতাধীন কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এনডিএফ বগুড়ার সভাপতি ও বিশিষ্ট সার্জন অধ্যাপক ডা. সলিমুল্লাহ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। তাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।
বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদন্ডিত করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. জামাল মিয়া (৪০) নামে প্রবাসী ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জামাল উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. ছিডু মিয়া বেপারীর ছেলে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রে জরুরি রোগী পরিবহন ও চিকিৎসাসেবা আরও গতিশীল করতে নতুন দুটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে।
জনগনের অর্থ আত্মসাৎ ও টাকা ডিপোজিটের নামে প্রতারণার ১২৪ মামলায় পলাতক আসামি মো.আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ।