জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোর নিহত হয়েছে। রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের মেলান্দহ উপজেলার দুরমুট (টনকি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোরের শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি খাস জমি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রি, জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি এবং দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে আলোচিত সাব-রেজিস্ট্রার মো. শাহিন আলমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনার পর তাকে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।
বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে নগরের পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ খান মেনন নগরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার বহিষ্কৃত ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২১ জুন) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩
পুলিশের কেউ যদি গোপন তথ্য ফাঁস করেন তাহলে তাকেও শাস্তির আওতায় আনার কথা বলেছেন খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রাশিদুল হাসান খান। তার এই বক্তব্যের ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নেত্রকোণার বারহাট্টা উপজেলার বড়গাঁও গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।
গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি)+ কর্মসূচির উদ্যোগে নড়াইলে ৫০০ নারী সদস্যের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
বয়স্ক নারীদের বিশেষ ধরনের কেমিক্যাল প্রয়োগ করে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেওয়া কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলার প্রধান আসামিকে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার র্যাব-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার রিফুজিপাড়া সীমান্ত থেকে ২৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের মামলায় মিনারুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
“দেশের বায়ু, দেশের মাটি—গাছ লাগিয়ে করব খাঁটি” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আট বছরের শিশু রিফাত হোসেনকে অপহরণ করে হত্যা এবং মরদেহ গুমের মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া ঘটনার সময় নাবালক ছিল এমন আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।