নড়াইলের লোহাগড়া উপজেলায় নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনের নিচে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭ টা ৪৫ মিনিটের দিকে লোহাগড়া উপজেলার পূর্ব চর-কালনা মধুমতি রেল সেতুর ২০০ মিটার পশ্চিমে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম মোল্যা (৬০) উপজেলার চর-বকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।
আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের আমতলী গ্রামের (পল্টন পাড়া) একটি ভুট্টা ক্ষেত থেকে জুয়েল (৩০) নামের ওই চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত জুয়েল মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর বটতলা গ্রামের মুনা মিয়ার ছেলে।
ঝিনাইদহে প্রায় পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বকেয়া বেতন এবং ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এসময় সারাদেশে নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।
নওগাঁয় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাত ২টার দিকে সদর উপজেলার কাদোয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
হঠাৎ বৈরী আবহাওয়ার প্রভাবে নোয়াখালীর রেলপথে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ঝড়ের তাণ্ডবে রেললাইনের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
সিলেট নগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান আরও জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
যশোরের বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সিন্থেটিক ফেব্রিক্স ঘোষণার আড়ালে লুকিয়ে আনা ৬৭৯ পিস উন্নতমানের শাড়ি জব্দ করা হয়েছে। এসব পণ্যের মাধ্যমে সরকারের প্রায় এক কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে একাধিক পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। সোমবার (৬ এপ্রিল) একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
শিশুদের সৃজনশীল ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বাগেরহাটে চালু হলো “কোডেক ক্রিয়েটিভ চাইল্ড সেন্টার”। সোমবার (৬ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।
ক্রীড়াই হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে 'জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬'। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। গতকাল সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়
ময়মনসিংহে এক মতবিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা হবে। একই সঙ্গে খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না।
বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী গ্রামে এক মুয়াজ্জিনের পরিবারে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্মের ঘটনা স্থানীয়ভাবে আলোড়ন তুলেছে। তবে আনন্দের এ খবর দ্রুতই উদ্বেগে রূপ নিয়েছে, কারণ চার নবজাতকই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর অপসারণ ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে ‘শার্শাবাসী’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।