| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লালপুরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে রাইটার চর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল প্রামানিক (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) পদ্মা নদীর পাড়ে একটি নৌকার উপর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ উদ্ধার করে। নিহত সাহাবুল ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনূস প্রামানিকের ছেলে।

বিস্তারিত...

মুন্সিগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১১ যাত্রী নিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

বিস্তারিত...

মসিকের উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

ময়মনসিংহে সিটি কর্পোরেশনের আওতায় নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সিটি কর্পোরেশনের আয়োজনে শহীদ শাহাবুদ্দিন সম্মেলন কক্ষে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন।

বিস্তারিত...

শিশুর লাশ উদ্ধার নিয়ে রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নন্দিনী কান্ত রায় (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর সন্দেহভাজনকে নিয়ে ব্যাপক সহিংসতা হয়েছে। উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের বিক্ষুব্ধরা নন্দিনীর হত্যাকারী সন্দেহে ওই ব্যক্তিকে ছিনিয়ে নিতে চাইলে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

বিস্তারিত...

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের নথি উচ্চ আদালতে

মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেনের মামলার ডেথ রেফারেন্স নথি লাল কাপড়ে মুড়িয়ে পুলিশ পাহারায় উচ্চ আদালতে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

জিআই সনদ পেল মানিকগঞ্জের হাজারি গুড়

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড় ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে জেলার শতবর্ষী এ পণ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন পরিচিতি লাভের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় পুরস্কার পেল ৪২ জন

ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা কারাতে একাডেমির সহযোগিতায় আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২ জনকে পুরস্কৃত করা হয়েছে।

বিস্তারিত...

১৬ জুনকে ‘কালো দিবস’ হিসেবে পালন করলো বগুড়া সাংবাদিক ইউনিয়ন

বগুড়ায় সংবাদপত্রের ১৬ জুনকে ‘কালো দিবস’ হিসেবে পালন করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন) বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

স্বচ্ছ ও ডিজিটাল সেবার প্রত্যয় যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানের

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের নবনিযুক্ত চেয়ারম্যান ফারুখে আযম মো. আব্দুস ছালামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখা। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নোয়াখালী হাসপাতালের অনিয়ম-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতাল পরিচালনায় ব্যর্থতার অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজড করা হয়।

বিস্তারিত...

শ্রীরামপুরে সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে বৃদ্ধ নিহত

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়ায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

বিস্তারিত...

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক নেতা ফজল গ্রেপ্তার

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা আওয়ামী যুবলীগের নেতা ফজলুর রহমান ফজলকে মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেছেন।

বিস্তারিত...

নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় ৮০ বছরের বিনোদ বিশ্বাস

বয়সের ভারে ন্যুব্জ শরীর, অসুস্থতা আর চরম দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে জীবন কাটছে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী বিনোদ বিশ্বাসের। জীবনের শেষ প্রান্তে এসে তার একমাত্র চাওয়া—মাথা গোঁজার জন্য একটি নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় চিকিৎসা এবং দুবেলা খাবারের নিশ্চয়তা।

বিস্তারিত...

বাগেরহাটে অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৩১ হাজারের বেশি

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ জাতীয় প্রতিবেদন বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

বিস্তারিত...

মানিকগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে মানিকগঞ্জে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এ আয়োজন করে। সোমবার (১৬ জুন) সকাল ১১টায় জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪