সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘অনলাইন হাজিরা’ নিশ্চিত করতে গিয়ে রীতিমতো জীবনের ঝুঁকি নিতে হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এক প্রধান শিক্ষককে। তীব্র মোবাইল নেটওয়ার্ক সংকটের কারণে বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে কয়েকশ ফুট উঁচু পাহাড়ে উঠে, শেষ পর্যন্ত একটি আমগাছের ডালে বসে অনলাইনে হাজিরা পাঠাতে সক্ষম হন তিনি।
হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিছপুর গ্রামের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইলের নড়াগাতীতে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত সিদ্দিক মোল্যাকে (৭০) গ্রেপ্তার করেছে। সোমবার (১৫ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মামা এ মামলা করেন।
হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে এক লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে তৃতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে আসছে ‘এমটি নিনেমিয়া’। জাহাজটি ইতোমধ্যে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা করে বাংলাদেশের জলসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার (১৭ জুন) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধ মীমাংসার জন্য বসা সালিশ বৈঠকে সংঘর্ষ ও হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর আলম সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় শ্রমিক দলের সহসভাপতি পদপ্রার্থী ছিলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মালিকানাধীন বাজার, বাস টার্মিনাল, রাস্তার ক্ষতিপূরণ ফি আদায় ও গণশৌচাগারের ২০২৬-২০২৭ অর্থবছরের ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইজারার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের দখলে গেছে।
চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্ত নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ট্রেন চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী
ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে আহত মিজানুর রহমান ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে শনিবার (১৩ জুন) গভীর রাতে মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় চালানোর সময় আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।
গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মাগুরার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
এক লাখ ১৭ হাজার টাকার ঋণের দলিল (স্ট্যাম্প) চুরি করতে গিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা-মেয়েকে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে (৩২) গ্রেপ্তারের পর এ তথ্য জেনেছে জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ঘটনার সময় চুরি হওয়া নিহত এনি বড়ুয়ার মোবাইল ফোন।
কর্মসংস্থানের আশায় রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো বেশ কয়েকজন নিহত হয়েছে—এমন একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে নিজের পরিচয় দেওয়া ব্যক্তির নাম আরমান আলী।
সাপ্তাহিক শীর্ষ কাগজ-এ প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাফীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লিপি বেগম (৪৫) নামের এক নারীর আত্মহননের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপি বেগম উপজেলার কুনতাড়াই ইউনিয়নের ভেড়ামারা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
পঞ্চগড়ে ডেকোরেটেড কেক ও দই উৎপাদনের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ‘আল বাইক বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আগামীর মৎস্য খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের ও বিদেশের গবেষক, শিক্ষক এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।