প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচী, ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন এ স্লোগানে প্রধানমন্ত্রীর ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপকূলীয় জেলা নোয়াখালীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে ৫ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
‘স্মার্ট লেনদেন, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
নেত্রকোণার মদনে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামি খসরু পারভেজ ভূঁইয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ফজলুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার শৌলা দোগাছী (লিটলডোবা) গ্রামে এই ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে ক্ষিতিশ চন্দ্র রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার হাটপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ক্ষিতিশ চন্দ্র রায় ওই গ্রামের শ্রী বিক্রম রায়ের ছেলে। এ ঘটনায় হরিপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের বনবিভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের দুই কোটি টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ উঠেছে।
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘ ১২ বছর পর পরানপুর-বলশিদ-বাদিয়া গ্রামীণ পাকা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে এ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, আগের তুলনায় সড়ক সরু করা এবং অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সরেজমিনে ওই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির গর্ভকালীন বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টার শিকার ৯ জনকে এখনো ফেরত নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুই দেশের সীমান্তের শূন্যরেখায় প্রায় ৫০ ঘণ্টা ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।
একসময় বাঁশের ঝুড়ি তৈরির শব্দে মুখর ছিল নাটোরের লালপুর উপজেলার কারিগরপাড়া গ্রাম। প্রায় ৫০০ পরিবারের জীবিকা ছিল এই ঐতিহ্যবাহী বাঁশশিল্পকে ঘিরে। কিন্তু সময়ের পরিবর্তনে প্লাস্টিক পণ্যের সহজলভ্যতা ও বাজার দখলের কারণে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই গ্রামীণ শিল্প।
আজকের বৃক্ষরোপন আগামীর নির্মল সবুজ ক্যাম্পাস ও বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফকে পুশ-ইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে চারজনকে বিজিবি এবং তিনজনকে পুলিশ আটক করেছে।