| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গুরুতর অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মাগুরার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

মা-মেয়েকে হত্যার কারণ জানালো ঘাতক

এক লাখ ১৭ হাজার টাকার ঋণের দলিল (স্ট্যাম্প) চুরি করতে গিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা-মেয়েকে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে (৩২) গ্রেপ্তারের পর এ তথ্য জেনেছে জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ঘটনার সময় চুরি হওয়া নিহত এনি বড়ুয়ার মোবাইল ফোন।

বিস্তারিত...

আমরা ৪ জন বেঁচে আছি বাকিরা মারা গেছে, রাশিয়াপ্রবাসী যুবকের দাবি

কর্মসংস্থানের আশায় রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো বেশ কয়েকজন নিহত হয়েছে—এমন একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে নিজের পরিচয় দেওয়া ব্যক্তির নাম আরমান আলী।

বিস্তারিত...

শীর্ষ কাগজের প্রতিবেদন ঘিরে কালাইয়ে ছাত্রদলের প্রতিবাদ

সাপ্তাহিক শীর্ষ কাগজ-এ প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাফীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লিপি বেগম (৪৫) নামের এক নারীর আত্মহননের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপি বেগম উপজেলার কুনতাড়াই ইউনিয়নের ভেড়ামারা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

বিস্তারিত...

লাইসেন্স ছাড়া কেক ও দই উৎপাদন, বেকারিকে জরিমানা

পঞ্চগড়ে ডেকোরেটেড কেক ও দই উৎপাদনের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ‘আল বাইক বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

জামালপুরে মৎস্য খাতের উন্নয়ন নিয়ে সেমিনার

আগামীর মৎস্য খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের ও বিদেশের গবেষক, শিক্ষক এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

ভাঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় দিনমজুর নিহত

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল টোল প্লাজা এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় তুরাপ মোল্লা নামে এক দিনমজুর নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নারীর ফাঁদে ফেলে বাবাকে হত্যা, ২ ছেলে গ্রেপ্তার

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিন বিয়ে করা এক বৃদ্ধ বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যার চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এস.এম রফিকুল ইসলাম।

বিস্তারিত...

যমুনা, ব্রহ্মপুত্র ও দশআনী নদীর তীব্র ভাঙনে নিঃস্ব শত শত পরিবার

উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়া, সাপধরী ইউনিয়নের বিশরশি, মণ্ডলপাড়া ও চেঙ্গানিয়া এলাকায় যমুনা নদী; পলবান্দা ইউনিয়নের সিরাজাবাদ নতুনপাড়া, চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর ও চার নম্বর চর এলাকায় ব্রহ্মপুত্র নদ; এবং গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া ও গাইবান্ধা ইউনিয়নের আগুনেরচর এলাকায় দশআনী নদীর তীব্র ভাঙন চলছে। নদীভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় চরম আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পতাকা বৈঠকের পর পুশইনের শিকার ১২ জনকে গ্রহণ করল বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে পুশইনের শিকার হওয়া নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে তিন দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিস্তারিত...

মনোহরদীতে দুই বেসরকারি হাসপাতালকে জরিমানা

নরসিংদীর মনোহরদী পৌরসভা এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

বেলাবোতে মিথ্যা মামলার প্রতিবাদ

নরসিংদীর বেলাবো উপজেলা বিন্নাবাইদ ইউনিয়নের রাজারাম পুর গ্রামে আদালতে মিথ্যা মামলায় নিরীহ এলাকাবাসীর হয়রানি ও হেনস্তার প্রতিবাদে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার রাজারাম পুর গ্রামে ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনে পোড়াদিয়া-রাধাখালি সড়ক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় মিল মালিকের জরিমানা

চাঁদপুর শহরের পুরাণ বাজারে অটোরাইস মিলের ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করার কারণে দুই মিল মালিককে ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

চাঁদপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় সম্পত্তিগত বিরোধের জেরে আব্দুল মান্নান পাটওয়ারী(৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আত্মগোপনে থাকা অভিযুক্ত প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪