নাটোরে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ জনচেতনতার বৃদ্ধির লক্ষ্যে রেলি ও পরিষ্কার ও পরিষ্কার অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে নাটোর শহরের ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করা হয়।
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকার প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। এই কর্মসূচির আওতায় এমপি ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল-বিলসহ অপরিষ্কার এলাকা পরিস্কার করার তদারকি করবেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শ্রীপুর উপজেলার কেষ্টপুর এলাকায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছ। শুক্রবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুরে ভাতশালা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্ধারিত ডিলার পয়েন্টে চাল বিতরণ না করে নিজ বাড়ি থেকে বিতরণ করেছেন।যা খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ৬ ধারার লঙ্ঘন।
নারায়ণগঞ্জের মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ট্রান্সফরমারের বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাবস্টেশনের জি-২ (G2) ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রশাসনের জব্দ করা একটি এসকেভেটর (ভেকু মেশিন) রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই গ্রাম পুলিশকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রশাসন। জানা গেছে, গত ৪ মার্চ দুপুরে উপজেলার খরিয়াকাজির চর ইউনিয়নের খরিয়া (গলাকাটা) এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই মাটি খনন করে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে একটি ভেকু মেশিন জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহম্মেদ।
লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে তাজ উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে তার স্ত্রী অনন্তি বেগম বিষয়টি নিশ্চিত করেন। মাত্র ছয় মাস আগে মালদ্বীপে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য পাড়ি জমান তাজ উদ্দিন।
শেরপুরের ভাতশালা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ডিলারকে মোবাইল কোর্টে দণ্ডিত করা হয়েছে। অভিযোগ, ডিলার নির্ধারিত ডিলার পয়েন্টে চাল না দিয়ে নিজ বাড়ি থেকে বিতরণ করেন।
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস এবং ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র উদ্যোগে এক বিরাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বড়বাঘা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে আবুল বাশারের (৪৫) এক ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু ঘটেছে।
বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত কবিতা পাঠ ও ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শারিফুল হক জুয়েল।