| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়া-১ আসনে ধানের শীষের বৈধ প্রার্থী কাজী রফিক

বিএনপি মনোনীত বগুড়া-১ আসনের ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার হওয়ায় আর কোনো বাধা রইল না।

বিস্তারিত...

পেট্রোল পাম্প কর্মী হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দেয়া ‘হাসেম’ যুবদলের কেউ নন: রাজবাড়ী যুবদল

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আবুল হাসেম সুজন রাজবাড়ী জেলা যুবদলের কোনো সদস্য নন বলে জানিয়েছেন জেলা যুবদল।

বিস্তারিত...

কুমিল্লায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগীর প্রতিবাদ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি পরিবার আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও তাদের জমি অবৈধভাবে দখলের চেষ্টা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।

বিস্তারিত...

মোবাইল কোর্টে বাধা দেয়া সেই চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ইউএনও ও এসিল্যান্ড মোবাইল কোর্ট পরিচালনার সময় লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বাধা দেয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত...

গোপালগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছি: ঢাকা রেঞ্জ ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, গোপালগঞ্জে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ চলছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন যাতে ভোটাররা গণভোটে অংশগ্রহণ করতে উৎসাহিত হন।

বিস্তারিত...

শেরপুরে ৬ বছরের কন্যাশিশুকে গলা টিপে হত্যা, বাবা আটক

শেরপুরের নকলা উপজেলায় ৬ বছর বয়সী মরিয়ম আক্তারকে (৬) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা বাবু মিয়ার বিরুদ্ধে। রবিবার (১৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

আগামী ৫ দিনে দেশের আবহাওয়া কেমন থাকবে

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাত ও ভোরের সময় বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

বিস্তারিত...

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

সাভারে পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে আবারও উদ্ধার হলো আগুনে পোড়া দুইটি পোড়া মরদেহ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের টয়লেটের ভেতরে মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা।

বিস্তারিত...

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে খাগড়াছড়িতে মতবিনিময় সভা

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে খাগড়াছড়িতে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

পাহাড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সিএইচটি জোটের কর্মসূচি ঘোষণা

দেশের সার্বভৌমত্ব রক্ষা, পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি জোরদার এবং সকল জাতিসত্তার ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি ঘোষণা করেছে সিএইচটি সম্প্রীতি জোট।

বিস্তারিত...

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে।

বিস্তারিত...

মাগুরায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে আমাকে আগে জানাতে হবে: ইউপি চেয়ারম্যান

ইউনিয়ন পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আগে অবহিত করতে হবে—এমন দাবি করেছেন নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া।

বিস্তারিত...

চট্টগ্রাম নগরীর প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামের চর চাক্তাই, দক্ষিণ বাকলিয়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য আয়োজিত এই ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪