জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ধসে পড়ার ঘটনায় এ পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে শতাধিক লোক নিয়ে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত এ সেতুটি ডুবে যায়।
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার (২২ মার্চ) রাত ৩টার দিকে দুর্ঘটনার পর থেকে মেইল ট্রেনটি দুর্ঘটনাস্থলে আটকে আছে। ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আ
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মামুন পরিবহনের ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার (২২ মার্চ) রাত ৩টার দিকে জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারে নিচে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপুলিশ পরিদর্শক জনি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ঈদের আগের দিন রাতে দিমুখা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গ্রামসহ আশপাশের পাঁচটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের খবর, এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
হবিগঞ্জের নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইলে পুলিশ লাইন্সের নারী ব্যারাকে এক পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত মোসা. নূরে জান্নাতুল সোনিয়া (২৬) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থা
ঈদের দিনে আকস্মিক পরিদর্শনে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি বিনা নোটিশে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।
বগুড়ার মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক গৃহবধূর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর ছোট বোন নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার (২১ মার্চ) দুপুরে ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়েরের পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর আগে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় জেলার আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে ইফতারের আগে এই হামলার ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে ঈদুল ফিতরের দিন বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে কুষ্টিয়া মেডিকেল
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিন এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু উল্টে গিয়ে পানিতে ডুবে ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে।শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও প্রথম জামায়াত ওয়াজির আলী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করা হয়। পরবর্তীতে সকাল ৭টায় ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে এই জামায়াত অনুষ্ঠিত হয়।
রাত যত বাড়ে, সাজিদের কান্না তত বাড়ে, বাড়ে তার অস্থিরতা। ছোট্ট আয়েশার অবস্থাও নাজুক। ছোট দুই ভাইবোনকে সামলাতে সামলাতে নিজেরাও যে ছোট তা মনেই থাকেনা তায়েবা আর তাবাসসুমের। এভাবেই নিজের মা-হারা সন্তানদের কথা বলেন ইমতিয়াজ সুলতান।