| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাহবুবুল আলম সালেহী

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত (জামায়াতে ইসলামি) প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আপিল করে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররা অংশ নেন। শুনানির পর জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিস্তারিত...

‘ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে’

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে স্থানীয় একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বন্দর উ

বিস্তারিত...

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পাখির মৃত্যু

বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনালে হাই-মাস্ট লাইট পোস্টে বিদ্যুৎশকে একসাথে অসংখ্য অতিথি পাখির মৃত্যুর ঘটনায় প্রকৌশলীর অবহেলা ও ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন যাবৎ হাই-মাস্ট লাইটের আশেপাশে দুই-একটা পাখি মৃত দেখা গেলেও লোকজন এটা নিয়ে ভ্রূক্ষেপ করেনি।

বিস্তারিত...

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ জন গ্রেপ্তার

বগুড়ায় ২টি চোরাইকৃত অটোর মালামালসহ প্রায় দেড় মাস পর ৩ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল রাতভর বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক সঙ্গীয় ফোর্সসহ শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মিজানের সমন্বয়ে সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বাউফলে দেবরের দায়ের কোপে ভাবী জখম

বাউফল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।

বিস্তারিত...

শহীদ জিয়ার ৯০তম জন্মদিনে বগুড়ায় বিএনপির আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকীতে রোববার বিকেলে বগুড়া জেলা বিএনপির আয়োজনে তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।

বিস্তারিত...

গণভোটে আমাদেরকে হা দিতে হবে : উপদেষ্টা নূর জাহান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা মিস্ নূর জাহান বেগম বলেছেন, আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করার জন্য। ১২ তারিখে দুইটা ভোট হবে, সাধারণ ভোট এবং গণভোট। মূলত আমরা কথা বলতে এসেছি গণ ভোট নিয়ে।

বিস্তারিত...

মাদারীপুরে ইজিবাইক চাপা দিয়ে বাস খাদে, নিহত ৬

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে দশ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–বরিশাল মহাসড়কের সদর উপজেলার মিলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

তারেক রহমান জুব্বাওয়ালা কোন আলেমের চাইতে কম নয়: মুফতি কাসেমী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘কোনো আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

বিস্তারিত...

কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশের অভিযোগে ছাত্রদলের রেললাইন অবরোধ

জামালপুরে পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

বিস্তারিত...

বগুড়ার একটি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া জেলার সদর উপজেলার গোহাইল রোডে (পৌর পার্কের বিপরীতে) অবস্থিত ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। রবিবার (১৮ জানুয়ারী) এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে মোবাইল কেসিনো জুয়ায় সর্বস্বান্ত হয়ে বৃদ্ধের আত্মহত্যা

ঠাকুরগাঁও শহরে মোবাইল ফোনে অনলাইন কেসিনো জুয়ায় সর্বস্বান্ত হয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরের পূর্ব হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সিংড়ায় এনসিপির প্রার্থী প্রত্যাহারের দাবিতে জুলাই যোদ্ধাদের মহাসড়ক অবরোধ

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী প্রত্যাহার ও পরিবর্তনের দাবিতে সিংড়ায় অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা এবং সিংড়ার সচেতন নাগরিক সমাজ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪