কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
যশোরের মনিরামপুর উপজেলায় রোববার (২২ মার্চ) দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোকনকে র্যাব-৬ গ্রেপ্তার করেছে। অভিযানে মনিরামপুর
কুমিল্লার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় গভীর আবেগাপ্লুত হয়ে পড়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুর থেকে হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রী শেখ রবিউল আলম-কে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে কথা বলেন তিনি।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী
আগামীকাল সোমবার (২৩ মার্চ) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জুলফিকার ইসলাম জিল্লুরের (২৬)। চারদিকে চলছিল উৎসবের প্রস্তুতি। কিন্তু এক নিমেষেই সব আনন্দ বিষাদে রূপ নিল। বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, জুলাই বিপ্লবকে অস্বীকার করা আসলে গনতন্ত্রকেই অস্বীকার করা।
মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। রোববার (২২ মার্চ) টাঙ্গাইল সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বান্দরবানে ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহন-এর একটি পর্যটকবাহী বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে সংঘটিত এই দুর্ঘটনায় ঈদ আনন্দের পরিবর্তে স্বজনরা ব্যথার সাগরে ভেসে যাচ্ছেন।
হবিগঞ্জের মাধবপুরে ভোরের দিকে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানিয়েছেন, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তাঁদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, পরিচয় জানার চেষ্টা চলছে।
চার দেয়ালের কারাবন্দী জীবনের কঠোর বাস্তবতার মধ্যেও ঈদ আসে এক ভিন্ন আবহ নিয়ে। নানা সীমাবদ্ধতা পেরিয়ে এই দিনটিতে বন্দীদের জীবনে যোগ হয় কিছুটা আনন্দ, কিছুটা স্বস্তি আর স্বজনদের স্মৃতিমাখা আবেগ। উন্নত খাবার, ধর্মীয় আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রিয়জনের সঙ্গে কথা বলার সুযোগ সব মিলিয়ে কারাগারেও ঈদ হয়ে ওঠে মানবিক অনুভূতির এক বিশেষ দিন।
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর দীর্ঘ ৫ ঘণ্টা অচল থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ অবশেষে স্বাভাবিক হয়েছে।
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে ফিতরার নামে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের দুই কর্মীকে আটক করেন স্থানীয়রা। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তেঁতুলতলা এলাকার ঘাঘরা-দরগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।