ফটিকছড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মর্তুজা ওই ইউনিয়নের বদলকার বাড়ির বাসিন্দা আলী আকবরের ছেলে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে আজাদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি পেশায় একজন কৃষক।
বগুড়া পৌর এলাকার মালগ্রাম চাপড়পাড়া এলাকায় ‘মাংস সমিতি’র নামে প্রতারণা করে ১২ শ’ পরিবারের সঞ্চিত ৭৭ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন এক জামায়াত নেতা। পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে এই বিপুল অঙ্কের টাকা নিয়ে প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ার পর শত শত ভুক্তভোগী পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির এক নেতার চাপ ও হস্তক্ষেপের কারণে সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ করতে না পেরে অসহায়ত্ব প্রকা
হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের মহড়া ও প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার পাঁচ গ্রামের কাদেরিয়া তরিকার অনুসারী দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি আগামীকাল শুক্রবার
বাগেরহাটে বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বাগেরহাট বাসস্ট্যান্ডে পরিচালিত এক ঝটিকা অভিযানে এ হুঁশিয়ারি দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ নগরীর বাজার গুলোতে মাংসের দাম ঊর্ধ্বগতি। নগরীর অন্যতম বৃহৎ বাজার দ্বিগু বাবুর বাজারে গরুর মাংসের দাম বেড়ে প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা দুই দিন আগেও ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে ছিল। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনটি কালিকাপুর এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা যুবক ব্রিজে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ বাড়ি ফিরছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে কোনো ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে পারাপার করতে পারছেন ঘরমুখী মানুষ ও যানবাহন।
ঝিনাইদহের কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের প্রতিবন্ধী নজির উদ্দিন। স্ত্রী ও এক সন্তান নিয়ে সংসার। প্রতিবন্ধী হয়েও ভ্যান চালিয়ে কোনো রকম জীবিকা চালান। আশা করেছিলেন, ঈদের আগেই প্রতিবন্ধী ভাতার টাকাটা পাবেন। আর টাকা পেলে স্ত্রী-সন্তান নিয়ে ঈদটা ভালোভাবে কাটাবেন।
রাজবাড়ীর গোয়ালন্দে ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই মাহেন্দ্র চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এমন ঘটনা ঘটে।
যশোর শহরের যানজট নিরসনে নতুন একটি বিকল্প সড়কের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় এই সড়কটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই সড়কটি যশোর পৌরসভার গাড়িখানা রোড থেকে ইনস্টিটিউটের মধ্য দিয়ে এমএম আলী রোড, ব্যাগপট্টি পর্যন্ত ড্রেনের উপর নির্মিত।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার অন্তর্গত বাজিতখিলা ইউনিয়নে গরিব ও অসহায়দের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের বরণে প্রস্তুত হ্রদ-পাহাড়ঘেরা “রূপের রানি” খ্যাত পার্বত্য জেলা রাঙ্গামাটি। ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে জেলার পর্যটনকেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।