দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়ছে। বর্তমানে দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সুফি সাধক, ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি ও গাওসুল ওয়াক্ত হযরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহ.)-এর ৪৫তম ওফাত দিবস বুধবার, ৭ জানুয়ারি। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে কমপক্ষে সাত থেকে আটজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
মানিকগঞ্জে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় ককেল প্রামাণিক নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলাজুড়ে দিন দিন বেড়ে চলেছে মাটি খেকোদের দৌরাত্ম্য। প্রশাসন প্রায়ই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করলেও কোনো এক অদৃশ্য শক্তির বলে আবারও সক্রিয় হয়ে উঠছে এসব মাটি খেকো। কেউ কেউ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে কৃষিজমির টপ সয়েল ও পুকুর খনন করে মাটি বিক্রি করছেন ইটভাটায়।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করায় মসজিদের ইমামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার (৫ জানুয়ারি) সকালে ইমামকে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্র ছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট।
পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে শহরের ওয়ারলেস মোড় এলাকা থেকে ১ হাজার ৫০০ কেজি (৩৭.৫ মণ) জাটকা জব্দ করেছে।
শেরপুরের পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ৫ জানুয়ারি সোমবার বিকেলে শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির দুর্গম কালাপাহাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পাহাড়ি দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে ঝিরি থেকে পানি সংগ্রহ করে জীবন পরিচালনা করতেন স্থানীয় মানুষরা। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ২৪ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত ৮ ডিসেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হয়।
খাগড়াছড়িতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়ন।
ফরিদপুরের চরহরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ঘন কুয়াশার মধ্যে ইউএনও জালাল উদ্দিন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। রবিবার সকাল ১১টায় উফজেলা থেকে রওনা হয়ে তিনি চরাঞ্চলের দু’টি পয়েন্টে প্রায় ৩শ’ কম্বল বিতরণ করেন।
নড়াইলের লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই অনুষ্ঠান হয়।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।